নিউজ

বেকারদের স্বপ্ন ভেঙেছে মমতা, এসএফআইয়ের সাইকেল মিছিল ঘিরে নতুন জল্পনা!

নিজস্ব সংবাদদাতা: কাটমানি ও তোলাবাজির টাকা ফেরতের দাবিতে সরব হল বাম ছাত্র সংগঠন এসএফআই। তৃণমূল জমানায় এই প্রথম আন্দোলনের ঝড় তুলতে এলাকায় সাইকেল মিছিল করে, নিজেদের দাবি জানাল এসএফআইয়ের ছাত্ররা।

শিক্ষার শেষে সবার কাজ চাই, এই দাবিকে সামনে রেখে রবিবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাসপুর-১নং ব্লকে সাইকেল মিছিল করে এসএফআই। এদিন দাসপুর-১ ব্লকের কলোড়া, পাঁচবেড়িয়া, গৌরা, পার্বতীপুর, নন্দনপুর, জয়কৃষ্ণপুর ও সরবেড়িয়ার বিভিন্ন জায়গায় সাইকেল মিছিল করে তাঁরা। তাঁদের অভিযোগ, রাজ্যে বেকারত্বের হার দিন দিন বৃদ্ধির জন্য একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। তিনিই সিঙ্গুর থেকে টাটাদের তাড়িয়ে দিয়ে বেকারদের স্বপ্ন ভেঙে দিয়েছেন।

পাশাপাশি তাঁরা আরও অভিযোগ করেন, বেকারত্বের সমস্যায় রাজ্য জর্জরিত। সেদিকে সরকারের খেয়াল নেই। অথচ তৃণমূলের ছোটবড় নেতারা কলেজে ভর্তি ও চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা কাটমানি নিচ্ছে। সেই কাটমানির টাকা অবিলম্বে ফেরত ও বেকার সমস্যা নিয়ে নবান্ন অভিযান করবে বলে জানায় তাঁরা। একইসঙ্গে তাঁরা সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন।

দীর্ঘদিন পর গ্রামবাংলায় এভাবে বাম ছাত্র সংগঠনের যুবকদের সাইকেল মিছিল নিয়ে রহস্যের খোঁজ পাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, যে মমতা সিপিএমকে সাইন বোর্ডে পরিণত করে বাংলায় বিজেপির আসার পথ সুগম করেছে, সেই বিজেপি বাংলায় ১৮টি আসন পেয়ে কী সিপিএমের মনোবল বাড়িয়ে দিল? লোকসভা ভোটে বিজেপির উত্থানের ফলে আমরা দেখেছি শুভেন্দুর গড় নন্দীগ্রাম, কেশপুরের মতো জায়গায় সিপিএমের পুরনো একের পর এক পার্টি অফিসগুলো খুলেছে। যে পার্টি অফিসগুলো এক দশক ধরে তালা ঝোলানো অবস্থায় ছিল।

এসএফআইয়ের এই মিছিল নিয়ে এলাকার এক তৃণমূল নেতা বলেন, আমরা বারবার বলে আসছি, বাম ও রাম একই। কাল যাঁরা বাম ছিল, আজ তাঁরাই রাম। তাঁদের দাবিগুলো যথাযথ নয়। এ প্রসঙ্গে সিপিএমের এক রাজ্য নেতা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক বিজেপিকে বাংলায় নিয়ে এসেছে। তাই তৃণমূল ও বিজেপি এই উভয়পক্ষের বিরুদ্ধে আমাদের লড়াই। সেখানে বিজেপির সঙ্গে থাকার প্রশ্নই নেই। যাঁরা এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়বে আমরা তাঁদের সঙ্গে রয়েছি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026