নিউজ

রাজ্যে মৃত্যুর পরিসংখ্যান গোপন, প্রধানমন্ত্রীকে সবটা জানিয়েছেন মমতা

বাংলায় করোনা আক্রান্তে মৃত্যু নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র ও রাজ্যের পরিসংখ্যানের ফারাক নিয়ে বিরোধী শিবিরে যে সমালোচনা তৈরি হয়েছিলো এবার সেই বিষয়ে মুখ খুললেন তিনি। এছাড়া ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রক এবং আইসিএমআর এর প্রতিনিধিদের এই বিষয়ে তিনি যে সম্পূর্ণ ব্যাখ্যা করেছেন সেটিরও উল্লেখ করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেছেন, “অনেক ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। আমি আজ প্রধানমন্ত্রীকেও বলেছি। ওদের কাছে ভিডিও আছে, দরকার হলে ক্রস চেক করে নিতে পারেন। ওষুধে বেশিরভাগ রোগীরাই সাড়া দিচ্ছেন। তবে কিছু কিছু ক্ষেত্রে রেকারিং প্রবলেম নিয়ে আসছেন অনেকে। তাদের হয়তো নিউমোনিয়া, ব্রঙ্কো নিউমোনিয়া বা অন্য কোনও কঠিন অসুখ রয়েছে। কারো আবার মৃত্যুর সময়ে অথবা মৃত্যুর পর করোনা পজিটিভ রিপোর্ট আসছে। আমরা সেগুলোকেও অডিট কমিটির কাছে পাঠাচ্ছি। সেই কমিটির রিপোর্ট দেওয়ার পরই আমরা মৃতের সংখ্যা বলছি। দুই-একটা নম্বর বাড়লে বা কমলে কিছুই যাবে আসবে না। কিন্তু আমরা তথ্য গোপন করছি না।”

এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করে বলেন, “মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকটি দেখলাম। এরপর যা বুঝলাম তা হলো, এই অপপ্রচার এবং সবকিছুর জন্য তিনি বিজেপির আইটি সেলকেই দায়ী করছেন। ভাগ্যিস সংক্রমণ ছড়ানোর দায়ও তিনি বিজেপির উপর চাপাননি।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026