নিউজ

‘এক মাসের রেশন, দুই মাসের পেনশন’, আরও একাধিক ঘোষণা মখ্যমন্ত্রীর

গত মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ২৩ মার্চ বিকেল ৫ টা থেকে আগামী ৩১ মার্চ রাত ১২ টা পর্যন্ত রাজ্য লক ডাউনের ঘোষণা করেন। সেদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমগ্র দেশের লক ডাউন ঘোষণা করেন আগামী ৩ সপ্তাহ পর্যন্ত। আগামী ২১ দিন দেশ জুড়ে লক ডাউন ঘোষণার পর এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করেন। বৈঠকে তিনি করোনা মোকাবিলায় কেন্দ্রের কাছে ১৫০০ কোটি টাকা আর্থিক প্যাকেজের দাবী করেন।

তিনি আরও বলেন, এই প্যাকেজ যেনো সব রাজ্যই পায় করোনা মোকাবিলায়। এখনো পর্যন্ত কেন্দ্র কোনোরকম সাহায্য করেনি। সমস্ত কাজ করছে রাজ্য জানিয়েছেন তিনি। রাজ্য করোনা মোকাবিলায় ২০০ কোটি টাকার তহবিল করেছে যেখানে যেকেউ সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা ফান্ডে সাহায্যের জন্য ৯০৫১০ ২২০০০ নম্বরে ফোন করতে হবে। স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ডের অ্যাকাউন্ট নম্বর ৬২৮০০৫৫০১৩৩৯ এবং আইএফসি কোড ০০০৬২৮০। ওয়েবসাইট লিংক www.wb.gov.in।

আজ বৈঠকে আগামী তিন সপ্তাহ লক ডাউনে রাজ্য বেশ কয়েকটি বিষয়ের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী, জেনে নিন সেগুলি :

  • সব্জি বিক্রেতাকে বাধা দেওয়া যাবে না।
  • হোম ডেলিভারি আটকানো যাবে না। দরকারে পাস ইস্যু করা হবে।
  • সমস্ত চিকিৎসক ও নার্সদের হাসপাতালে থাকা ও খাওয়ার ব্যবস্থা করতে হবে। হাসপাতালের হোটেলেই মিলবে খাবার।
  • মানুষকে প্রয়োজনে ১ মাসের রেশন দিয়ে দিতে হবে। মার্চ-এপ্রিল বা এপ্রিল-মে মাসের পেনশন একবারে দিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি।
  • ভবঘুরেদের নাইট শেল্টারে থাকার ব্যবস্থা করতে হবে। সেখানেই মিলবে প্রয়োজনীয় খাবার।
  • অত্যাবশ্যকীয় পণ্য আটকালে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
  • কৃষকে চাষে বাধা দেওয়া যাবে না।
  • খাবার না পেলে বিডিও আইসিকে জানাতে পারেন।
  • মুদি ও ওষুদের দোকানের প্রয়োজনীয় জিনিস নিয়ে আসা যাবে।
  • অবস্থার উন্নতি হলে কিছু কিছু ছাড় দেওয়া হবে।
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026