রাজ্য

“অনেক হয়েছে মমতা, এখন পরিবর্তন চায় জনতা”, নবদ্বীপ থেকে নতুন স্লোগান নাড্ডার

নবদ্বীপে গেরুয়া শিবিরের পরিবর্তন রথযাত্রার সূচনায় অংশ নিয়ে এইবার নতুন স্লোগান দিলেন গেরুয়া শিবিরের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (J P Nadda)। তিনি নবদ্বীপ থেকে নতুন স্লোগানের সাথে বলেন,” অনেক হয়েছে মমতা, এখন পরিবর্তন চায় জনতা।” আজ মালদায় রোড শোয়ের পরে তিনি হেলিকপ্টার করে নবদ্বীপে উড়ে যান। শ্রী চৈতন্যদেবের জন্মভূমি থেকে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি পরিবর্তন রথযাত্রার সূচনা করেন।

তার বক্তব্য, বাংলার বিজেপির পক্ষে যাই হাওয় বইছে, তাতে খড়কুটোর মতন উড়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এইদিন আরও বলেন, মমতার সরকার বাংলায় মানুষের সাথে প্রতারণা করেছেন। শাসক শিবিরের সরকারকে বিশ্বাসঘাতক বলে আখ্যা দেন তিনি। জেপি নাড্ডা আমফান আররেশন দুর্নীতিকে হাতিয়ার করে বাংলায় পরিবর্তনের ডাক দেন। ২১ এর নির্বাচনের বৈতরণী পার করতে পশ্চিমবঙ্গের শাসক শিবির যেই বহিরাগত বিষকে হাতিয়ার করেছে, সেটা নিয়েই শাসক শিবিরকে পালটা আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। গেরুয়া শিবিরের সর্বভারতীয় সভাপতি তৃণমূলের আক্রমণ করে বলেন,”শাসক দল যেই বাঙালি বহিরাগত বিষয়কে তুলে ধরছে। সেটা কোনওদিন বাঙালীর সংস্কৃতি ছিল না আর হবেও না। শাসক শিবিরের নেত্রী বাংলার সংস্কৃতির অপমান করেছেন।”

জেপি নাড্ডা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন,”আপনি গর্ব করে বাংলার সংস্কৃতির অপমান করে চলেছেন। বাংলার সংস্কৃতির কদর শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই করেছেন।” তিনি আজ নিজের ভাষণে এটাও বুঝিয়ে দেন যে, বিজেপি জিতলে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কোনও বাঙালিই হবে। তিনি বলেন, ‘আমি বড় গলায় বলছি, বাংলার সংস্কৃতির নেতৃত্ব একজন বাঙালিই করবেন।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026