নিউজ

আরও একবার রাজ্যপালের বৈঠকে ‘না’ মমতার

শুক্রবার রাজভবনে রাজ্যপালের ডাকা বৈঠক বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও তিনি রাজ্যপালের ডাকা বৈঠক বাতিল করেছেন। ১৩ ই জানুয়ারী মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে রাজ্যপাল টুইট করেন, “আগামী ১৭ জানুয়ারি রাজভবনে দুপুর ২ টোয় বিধানসভার সব দলকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছি।

পশ্চিমবঙ্গে গণপিটুনি প্রতিরোধ বিল ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিশন এসসি-এসটি বিল নিয়ে জানার জন্য এই বৈঠক। একদিকে যেমন বিল দু’টি নিয়ে কোনও তথ্য পাওয়া যাচ্ছে না। আবার অন্যদিকে, বিধানসভা ও রাজ্য সরকারের তরফে অসমর্থনযোগ্য তথ্য জনসমক্ষে দেওয়া হচ্ছে। তাই বৈঠকে ডাকা হল বিধায়কদের।” এই বৈঠকে অন্যান্য বাম এবং কংগ্রেস নেতারা সম্মতি জানালেও মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সাফ না করে দেওয়া হয়। একটি বিবৃতিতে তিনি বলেন ওদিন অন্য কর্মসূচি রয়েছে তার।

আরও পড়ুন : NPR সংক্রান্ত কেন্দ্র-রাজ্য বৈঠক, থাকছে না বাংলার প্রতিনিধি

অন্যদিকে এই আমন্ত্রণে আবদুল মান্নান, সুজন চক্রবর্তী এবং দিলীপ ঘোষের মতো অন্যান্য নেতারা সমর্থন জানিয়ে বলেন এই বৈঠকে তাদের কোনো আপত্তি নেই। তারা একটি সাংবাদিক বৈঠকে তাদের মতপ্রকাশ করেন। যদিও তৃণমূল থেকে সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি, তবে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী এতে যোগ দিতে পারবেন না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026