রাজ্য

“আপনাকে কেউ আক্রমণ করতে পারবে না”, রাজ্যপালের সুরক্ষা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ মমতার

রাজ্য এবং রাজ্যপাল সংঘাত প্রায় সবসময় লেগেই থাকে। আবারো সপ্তাহের শুরুতে কোচবিহারের বিজেপি কর্মী খুন প্রসঙ্গে বেজায় চটেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি ভোটের আগে রাজ্যে এরকম রাজনৈতিক হিংসা কোনভাবেই মেনে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। কোচবিহারের বিজেপি কর্মী খুন প্রসঙ্গে তাঁর পরিবারের সন্দেহের তীর গেছে তৃণমূলের উদ্দেশ্যে। যদিও তৃণমূল অভিযোগ উড়িয়ে দিয়েছে। এই রাজনৈতিক হিংসা বন্ধ করার হুকুম জানিয়ে তোপ দেগেছেন রাজ্যপাল স্বয়ং। অবশ্য পাল্টা জবাব দিতেও পিছপা হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যপাল এদিন সরাসরি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে জানিয়েছেন যে বাংলায় রাজনৈতিক হিংসা ও হত্যাকাণ্ড সত্বর বন্ধ করতে হবে। তিনি এরকম অরাজকতা বরদাস্ত করবেন না কোনদিন। এছাড়াও সে বিজেপি হওয়ার অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন যে তিনি কোন রাজনৈতিক দলের তোয়াক্কা করেন না। আগামী বিধানসভা ভোটে কে জিতল বা কে হারলো তাতে তার কিছু যায় আসে না। কিন্তু তিনি কোনোভাবেই রাজ্যের নাগরিকদের কষ্ট সহ্য করবেন না। তিনি হলেন ভারতীয় সংবিধানের এজেন্ট বা সংবিধানের সিপাই। তিনি রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে রাজ্যের মানুষের পাশে থাকবেন।

অন্যদিকে, রাজ্যপালের কটাক্ষের পর চুপ থাকেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে শান্তি বিঘ্নিত করতে বিপক্ষ দল বাংলার বাইরে থেকে গুন্ডা বাহিনী ভাড়া করে নিয়ে আসছে। তারা রাজ্য অশান্তি সৃষ্টি করে ভোটের আগে মানুষদের অস্থির করে তুলতে চায়। এটাই তাদের ভোটব্যাঙ্ক স্ট্রাটেজি বলে উল্লেখ করেছেন তিনি। এছাড়াও তিনি রাজ্যপালকে সাবধান করে বিদ্রুপ করে বলেছেন বিপক্ষ দলের পাতা ফাঁদে যাতে না পা দেন তিনি। তিনি জানিয়েছেন, রাজ্যপালকে কেউ কখনো আক্রমণ করতে পারবে না। সেই ব্যবস্থা মমতা নিজেই স্বয়ং করে রেখেছেন। মমতা বাংলা পুলিশ বাহিনীকে রাজ্যপালের সুরক্ষা নিশ্চিত করার নির্দেশ দিয়ে রেখেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026