নিউজ

‘এমন শাস্তি দেবে যেন এরকম ভুল করার আগে ১০০ বার ভাবে’, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে নির্দেশ মমতার

কসবা টিকা কাণ্ডে গ্রেফতার দেবাঞ্জন দেবের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার বিরুদ্ধে পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করার। বিষয়টি নিয়ে তিনি এতটাই ক্ষুব্ধ হয়ে পড়েছেন যে দেবাঞ্জন কে রাস্তায় দাঁড় করিয়ে পাঁচ হাজার বার উঠবস করানো উচিত বলে তার মন্তব্য। এই ঘটনা নিয়ে পুলিশ কমিশনার সৌমেন মিত্রের সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও, এই ধরনের অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, এমন শাস্তি দিতে হবে যেন পরবর্তীতে এরকম ভুল করার আগে মানুষ ১০০ বার ভাবে। পুলিশ যেন এই ঘটনায় কোনো রকম আপোষ না করে সেদিকে নজর রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী। কসবার ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের অনুমান করছে পুলিশ। এই ঘটনার সঙ্গে পুরসভার নিচুতলার কর্মীদের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে ধারণা পুলিশের। ঘটনাটি শুধুমাত্র আর একটি জাল ভ্যাকসিন কাণ্ডে সীমিত নেই, বরং এটি একটি রাজনৈতিক ইস্যু হয়ে গিয়েছে রাজনৈতিক দলের জন্য। সেই কারণে এই মামলার তদন্ত করার জন্য সিট গঠন করার ঘোষণা করেছেন পুলিশ কমিশনার।

কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা বলেছেন, সৈকত ঘোষ এর নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে লালবাজার। তারা এই মামলা তদন্ত করবে। ইতিমধ্যেই দেবাঞ্জন কে জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তার গতিবিধি সম্বন্ধে জানা গিয়েছে বেশ খানিকটা। তার কাজকর্মের ধরন, কিভাবে তার উত্থান সবকিছু নিয়ে বেশ খানিকক্ষণ জেরা করেছে কলকাতা পুলিশ।

অন্যদিকে সূত্রের খবর মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে বাগরি মার্কেটে অভিযান চালিয়েছে পুলিশ। জানা যাচ্ছে হেয়ার স্ট্রিট থানা এলাকার অন্তর্গত এই বাগরি মার্কেট থেকে নাকি দেবাঞ্জন প্রতিষেধক ওষুধ কিনে নিয়ে গেছিল। তবে তন্ন তন্ন করে খোঁজার পরেও বাগরি মার্কেট এলাকা থেকে আসল বা নকল কোনরকমে করোনা প্রতিষেধক পাওয়া যায়নি। দেবাঞ্জন কে আরো একবার জেরা করা হবে বলে জানা যাচ্ছে। এছাড়াও রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ওই দুই এলাকায় যারা ভ্যাকসিন নিয়েছিলেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই মিমি চক্রবর্তী, যিনি ওই ক্যাম্পে গিয়ে ভ্যাকসিন গ্রহণ করেছিলেন, তার বেশ কিছু শারীরিক সমস্যা দেখা গিয়েছে। তাই আর কোনরকম ঝুঁকি নিতে চাইছে না রাজ্য স্বাস্থ্য দপ্তর।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026