নিউজ

ভারতে থেকে পাকিস্তানের মতো কথা বলছেন মমতা-রাহুল

রবিবার মধ্যপ্রদেশের জব্বলপুরে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধী দলীয় নেতাদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভারতীয় রাজনীতিবিদ রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়ালকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, যে তারা এখন কীভাবে ইমরান খানের সঙ্গে একই ভাষায় কথা বলছেন তা তিনি বুঝতে ব্যর্থ। সেইসঙ্গে তিনি জব্বলপুরের জনগণকে কেন এমনটা হয় তা খুঁজে বের করতে বললেন।

জনসভায় বক্তব্য দেওয়ার সময় শাহ এদিন বলেন, “রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল কেন এখন পাকিস্তানের ইমরান খানের সঙ্গে একই ভাষায় বলতে শুরু করেছেন তা আমি ভেবে পাই না। এখন এটা জব্বলপুরের জনগণের ভাবনা তারা কেন পাকিস্তানের সঙ্গে একই কথা বলে।” তিনি আরও বলেন, “পাকিস্তান থেকে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান শরণার্থীরা আপনার ও আমার সকলের আপন।”

আরও পড়ুন : বিজেপির কেন্দ্রীয় ও রাজ্যস্তরে হতে চলেছে বড়সড় রদবদল

সমাবেশ চলাকালীন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে বলেন, নাগরিকত্বের অধিকার কারও কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য নাগরিকত্ব (সংশোধন) আইন (সিএএ) নয়। এরপর তিনি রাম মন্দির ইস্যু নিয়েও কংগ্রেস দলের বিরুদ্ধে আক্রমণ শানান, বলেন, “কংগ্রেস দলের আইনজীবী কপিল সিবাল বলছেন যে মন্দিরটি তৈরি করা উচিত নয়। কপিল স্যার, আপনি চেষ্টা করুন যদি আমাদের থামাতে পারেন। চার মাসের মধ্যে একটি দুর্দান্ত, আকাশ ছোঁয়া মন্দির নির্মিত হবে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026