অরূপ মাহাত: উপনির্বাচনে তিন কেন্দ্রে জয়লাভের পর স্বভাবতই উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটের পর উপনির্বাচনে তিন শূন্য জিতে আত্মবিশ্বাস ফিরে পেল তারা। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান, এবার বিজেপিকে ছুঁড়ে ফেলার সময় এসেছে।
তিনি বলেন, ‘এক, দুই, তিন – বিজেপিকে বিদায় দিন।’ শুধু তাই নয়, এই রায় যে তৃণমূল কংগ্রেসের ওপর সাধারণ মানুষের আশীর্বাদ তা জানিয়ে এই জয়কে সাধারণ মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করেন তিনি।
এদিন তিনি বলেন, বিজেপির উস্কানিমূলক রাজনীতিকে মানুষ প্রত্যাখ্যান করেছেন। খড়গপুর সদর ও কালিয়াগঞ্জে প্রথমবারের জন্য তৃণমূল জয়ী হওয়ায় স্বভাবতই খুশি মুখ্যমন্ত্রী।
২০২১-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগিয়ে চলা তৃণমূল সুপ্রিমো দলের কর্মীদের সংযত থাকার পরামর্শ দেন। তিনি বলেন, ‘মানুষ আমাদের ওপর বিশ্বাস রেখেছেন।
আমাদের আরও নম্র হয়ে মানুষের পাশে থাকতে হবে।’ তিনি আরও বলেন, ‘সমস্ত স্তরের মানুষ আমাদের ভোট দিয়েছেন। সংখ্যালঘু, আদিবাসী ও রাজবংশী প্রত্যেক সম্প্রদায়ের মানুষ আমাদের ভোট দিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…