নিউজ

মমতার উত্তরে উচ্ছ্বসিত রাজ্যপাল, তবে কি কাটল রাজ্য-রাজ্যপাল সংঘর্ষ?

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনকড় এর মধ্যে রাজনৈতিক সম্পর্ক তেমন ভালো চলছিলো না।মতের অমিল বা কোনো বিষয়ে সংঘাত ক্রমশ বেড়েই চলছিলো। এই পরিস্থিতিতে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন।মুখ্যমন্ত্রীর তরফ থেকে সেই চিঠির উত্তর পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত রাজ্যপাল। তিনি একটি টুইটে বলেন, ‘‘গণতন্ত্রে এটাই প্রয়োজনীয়।’’

প্রসঙ্গত, শিক্ষা প্রতিষ্ঠান গুলি নিয়ে আলোচনায় বসার জন্য রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে গত ২৫ শে ডিসেম্বর একটি চিঠি লিখেছিলেন।এর ২৪ ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে তিনি সেই সেটি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পাঠানোর ব্যবস্থা করবেন।

আরও পড়ুন : ‘এনডিএ সরকার হল এবছরের সেরা জোকার’ : অধীর রঞ্জন চৌধুরী

চিঠির উত্তর পাওয়ার পর ধনকড় টুইট করে বলেন, “শিক্ষাক্ষেত্রে উন্নতি করার প্রচেষ্টা হয়তো সফল হবে।মুখ্যমন্ত্রীকে লেখা চিঠির উত্তর পেয়েছি ২৬ ডিসেম্বর।নির্দিষ্ট দফতরের মন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে আলোচনা হবে। আমি এটাই আশা করেছিলাম।গণতন্ত্রে একসঙ্গে এগিয়ে চলাটাই প্রয়োজনীয় ।”

এর আগে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে একে ওপরের বিরুদ্ধে নাম না নিয়ে আক্রমণ লক্ষ্য করা গেছে।তবে রাজ্যপালের এই চিঠি তাদের সম্পর্কে ওপর ভালো প্রভাব ফেলবে বলেই আশা করা যাচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026