আজ ভুবনেশ্বরে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়। দেশের নিরাপত্তা সংক্রান্ত আলোচনাই ছিল বৈঠকের মূল বিষয়বস্তু। এই বৈঠকে উপস্থিত ছিলেন ওড়িশা, বিহার ও বাংলার মুখ্যমন্ত্রী। নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে অমিত শাহ ও মমতা বন্ধ্যোপাধ্যায়ের মধ্যে। বৈঠকের শেষে দুপুরের আহার করার পর সাংবাদিকদের বাংলার মুখ্যমন্ত্রী জানালেন যে সিএএ ও এনপিআর আর এনআরসি নিয়ে কোন কোথা হইনি। আন্তঃ রাজ্য নিরাপত্তাই ছিল মূল বিষয়।
তিনি আরও বলেন যে বাংলার বঞ্চনা, মাওবাদী সমস্যার সমাধানের ইস্যু নিয়ে কথা হয়। আর এর সাথে এটাও বলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে কোন ও মন্তব্য না করাতে তিনিও ওই প্রসঙ্গ উত্থাপন করেননি। দিল্লির বর্তমান পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। তিনি অমিত শাহকে শান্তি ফেরানোর দাবী জানান। বাংলাতে নতুন রাজ্যপাল পদে জগদীপ ধনকড় আসার পর অমিত শাহ-র সঙ্গে মুখ্যমন্ত্রীর ফোনেই কথা হয়েছিল। আজই প্রথম প্রশাসনিক ভাবে বৈঠক হয়। বৈঠক শেষে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের বাড়ীতে দুপুরের আহারের আয়োজন করা হয়েছিল।
আরও পড়ুন : আবারও কি পিছোবে ফাঁসির দিন? তাকিয়ে গোটা দেশ
একসাথে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, মমতা, নবীন পট্টনায়েক ও অমিত শাহ খেতে বসেছিলেন। খাবারের ও ছিল বিরাট এলাহি আয়োজন। ডাল, মাছ, মটর মশলা, চাটনি, পাঁপড় , রায়তা, ওড়িশার ছানাপোড়া। তবে মুখ্যমন্ত্রী সেরকম ভাবে কিছুই খাননি। শুধু রায়তা দিয়েই খেয়েছেন , তাও পট্টনায়েকের অনুরোধে। উল্লেখ্য এই বৈঠক নিয়ে বিরোধীরা নানা মন্তব্য করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…