নিউজ

BREAKING : আগামীকাল বেলা ১২ ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

একুশে বিধানসভা নির্বাচন জোর কদমে চলছে বাংলায়। ইতিমধ্যেই চার দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। এই চার দফা নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি এবং তৃণমূল বিজেপির দ্বন্দ্ব নিয়ে সরগরম গোটা বঙ্গ রাজনীতি। তারমধ্যে জোড়াফুল শিবিরের সাথে ঠান্ডা যুদ্ধ চলছে নির্বাচন কমিশনের। এক কথায় বলতে গেলে মমতা বনাম বিজেপি একদিকে যেমন প্রকট হচ্ছে ঠিক তেমনি অন্যদিকে বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ইস্যুতে নির্বাচন কমিশনকে কটাক্ষ করছে। তবে এরই মধ্যে আজ নির্বাচন কমিশন কড়া নির্দেশ দিয়েছে যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২৪ ঘন্টা কোন নির্বাচনী প্রচার করতে পারবে না। এবার কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে টুইটে গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা জারির কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়ে দিয়েছেন যে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার তিনি গান্ধী মূর্তির নিচে ধর্নায় বসবেন। তিনি টুইটারে লিখেছেন, “নির্বাচন কমিশনের ও গণতান্ত্রিক এবং অসাংবিধানিক সিদ্ধান্তের প্রতিবাদে আমি আগামীকাল বেলা ১২ টা থেকে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসবো।” আসলে নির্বাচন কমিশন আজ জানিয়েছে, “মমতা বন্দ্যোপাধ্যায়কে ৩ এপ্রিল জনসভায় করা বিতর্কিত মন্তব্যের জন্য শোকজ নোটিশ করা হয়েছিল। কিন্তু তার উত্তরে সন্তোষজনক কিছু বলেননি তিনি। এমনকি আংশিক উত্তর দিয়ে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আবার পরে অন্য একটি জনসভাতে গিয়ে মমতা বলেছেন আমাকে ১০ বার শোকজ করা হলেও আমি এক উত্তর দেব।” তাই তাকে আজ সোমবার রাত আটটা থেকে আগামীকাল মঙ্গলবার রাত আটটা অবধি নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূল দলের মুখপাত্র কুনাল ঘোষ নির্বাচন কমিশনকে কটাক্ষ করে বলেছেন, “একুশে বিধানসভার নির্বাচনে নির্বাচন কমিশন স্বৈরাচারী ও হিটলারি কায়দায় ভোট করাতে চাইছে। বুলেটের ডগায় রেখে ভোট করানো হচ্ছে। মমতা সেই কাজের প্রতিবাদ করলে তাকে থামানোর চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কমিশন বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে।” এছাড়াও ডেরেক ও’ব্রায়েন বলেছেন, “আজকের দিনটি গণতন্ত্রের জন্য একটি কালো দিন।”

Anirban Kundu

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026