ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট পদে সৌরভকেই বেছে নিয়েছেন রাজ্য সংস্থার প্রতিনিধিরা। মুম্বইয়ে এক বেসরকারি সভায় প্রেসিডেন্ট পদে চূড়ান্ত হয়েছিল বঙ্গসন্তানের নাম। তার পর থেকেই যত জল্পনা।
সৌরভ গাঙ্গুলি বিসিসিআইয়ের প্রেসিডেন্ট নিযুক্ত হবার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়ান। একাধিক রাজনৈতিক নেতা শুভেচ্ছা পাঠাচ্ছে তাকে।
দিলীপ ঘোষ তাকে বিজেপিতে স্বাগত জানিয়েছে, মুকুল রায় ফুল-মিষ্টি পাঠিয়ে শুভেচ্ছা পাঠিয়েছেন। এবার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ‘ঘরের ছেলে’ বলে সম্বোধন করলেন। মুখ্যমন্ত্রী সৌরভকে শুভেচ্ছা জানিয়েছেন। এরপর তিনি বলেছেন, ‘সৌরভ আমাদের ঘরের ছেলে। ওর সাথে আমার এসএমএস এ কথা হয়েছে। ও আসুক তারপর আবার কথা হবে।’
আর এখান থেকেই শুরু হয়েছে রাজনৈতিক জটিলতা। মমতার এই মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক তথা ক্রিকেট মহলে।
তাহলে কি সৌরভ তৃণমূলে যোগ দিচ্ছেন? কিন্তু এর সুন্দর জবাব দিয়েছে সৌরভ গাঙ্গুলি। তিনি একটি সংবাদমাধ্যমে বলেন, সব দলই চায় ভাল লোককে নিতে। কিন্তু তার ওপর রাজনৈতিক কোনো চাপ নেই। কিন্তু তিনি কোন দলে যোগ দেবেন? আদেও কি তিনি রাজনীতিতে আসবেন? তা দেখতে হলে করতে হবে সময়ের অপেক্ষা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…