নিউজ

পরিস্থিতি স্বাভাবিক করতে রেড জোনকে ৩ ভাগ করার পরামর্শ মুখ্যমন্ত্রীর

লকডাউনের মাঝে রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা সচল রাখার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের রেড জোনগুলিকে তিনটি ভাগে ভাগ করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, A জোনে সম্পূর্ণ লকডাউন। আর B জোনে সোনার দোকান ও ইলেকট্রনিক্সের দোকান ছাড়া অন্যান্য দোকান খোলায় ছাড় দেবার পরিকল্পনা মুখ্যমন্ত্রীর। আর  C জোনে বেশি মাত্রায় ছাড় দেবার কথা বলেছেন তিনি।

তবে তিনি বলেছেন যে কোন কোন ক্ষেত্রে কি ছাড় মিলবে সেটা ঠিক করার দায়িত্ব পুলিশের। এর পাশাপাশি সামাজিক দূরত্বতা মেনে টলিপাড়ায় কাজ শুরু করা যেতে পারে বলেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে শুটিং করতে তিনি বারণ করছেন, কিন্তু ডাবিং, এডিটিংয়ের কাজ চালু হতে পারে। এই বক্তব্যগুলির সাথে তিনি করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

করোনা সংক্রমণের সমস্যা আরও দীর্ঘস্থায়ী হবে। করোনা নিয়েই চলতে হবে। করোনা আছে, ছিল এবং আগামী দিনেও থাকবে। আগামী তিন মাসের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। সমস্ত কাজ ধাপে ধাপে করতে বলেছেন তিনি। ধীরে ধীরে সব কিছুতে ছাড় দেবার পরামর্শ দিয়েছেন।

এর সাথে বাংলায় ২১ মে পর্যন্ত লকডাউন বজায় রাখতে চান তিনি। অর্থনীতিকে সচল করার পাশাপাশি ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য বিশেষ ব্যবস্থা করছে রাজ্য। তিনি বৈঠকে বলেন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে ৯ টি ট্রেন এসেছে। আজ একটি এসেছে। আরো ১০০ টি ট্রেন চালানোর পরিকল্পনা রাজ্যের রয়েছে। সেকথাও বৈঠকে তিনি বলেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026