নিউজ

নাগরিকত্ব আইনের প্রতিবাদে কাশি-ঘণ্টা, ঢাক-ঢোল নিয়ে ফের পথে নামলেন মমতা

নিজস্ব প্রতিনিধি: এনআরসি, সিএএ–র প্রতিবাদে মঙ্গলবার ফের পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে চতুর্থ দিন পথে নামলেন মুখ্যমন্ত্রী। এদিন বিধান সরণি থেকে মিছিল শুরু হয়। স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে মিছিল শুরু করেন তৃণমূল নেত্রী। মিছিলের আগে বিধান সরণিতে একটি সভাও করেন মমতা। সেখানে বলেন, গণতন্ত্রের গলা টিপে ধরার চেষ্টা করছে বিজেপি সরকার। কিন্তু তৃণমূলকে কোনওভাবেই দমিয়ে রাখা যাবে না। আন্দোলন চলবেই। তিনি বলেন, লখনউয়ে তৃণমূলের প্রতিনিধি দলকে ঢুকতে দেওয়া হল না। অথচ দিল্লি থেকে কলকাতায় এসে বিজেপি নেতারা অবাধে মিটিং, মিছিল করে যাচ্ছেন। এর থেকে বোঝাই যাচ্ছে, গণতন্ত্র কারা মানেন, কারা মানেন না।

তবে গণতন্ত্র রক্ষা করতে বদ্ধপরিকর তৃণমূল সরকার। এদিনের মঞ্চ থেকে বারবার সে কথাই শোনা গেল মমতার গলায়। তিনি বলেন, এই আন্দোলন গণতন্ত্র রক্ষার আন্দোলন। কেউ তা রুখতে পারবে না। কোনওভাবেই এ দেশে এনআরসি, সিএএ কার্যকর করতে দেওয়া হবে না।

আরও পড়ুন : প্রতিবাদ আরও তীব্র করতে NRC র বিরুদ্ধে জোট বাঁধার চেষ্টা মুখ্যমন্ত্রীর

মমতার কটাক্ষ, দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মধ্যে কোনও মিল নেই। একজন অপরজনের উল্টো সুর ধরছেন। এভাবে মানুষকে বিভ্রান্ত করছে কেন্দ্রীয় সরকার। মানুষকে নিরাপত্তা দিতে না পারলে তার ফল যে কতটা তেতো হয় তা ঝাড়খণ্ডের মানুষ বিজেপিকে বুঝিয়ে দিয়েছে বলেও দাবি করেন তৃণমূল নেত্রী।

একইসঙ্গে মতুয়া সম্প্রদায়ের হয়ে সুর চড়ান মমতা। প্রশ্ন তোলেন, মতুয়ারা এ দেশের নাগরিক হওয়া সত্ত্বেও কেন তাঁদের অপমান করা হচ্ছে। তোপ দাগেন জেপি নাড্ডার হুডখোলা গাড়িতে মিছিল করা নিয়েও। বলেন, গাড়ি চড়ে মিছিল হয় না। এরপরই বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, হিংসা ছড়ানোর চেষ্টা করবেন না। দিল্লি জ্বলছে। উত্তরপ্রদেশ জ্বলছে। ভারতের মানুষ ভারতের অধিকার রক্ষার আন্দোলনে পথে নেমেছেন। নতুন দিন আসবেই। মানিকতলা, কাঁকুরগাছি হয়ে এই মিছিল পৌঁছবে বেলেঘাটার গান্ধিভবনে। সেখানেও সভা করার কথা মমতার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026