অরূপ মাহাত: কেন্দ্র রাজ্য সংঘাতের আবহে কিছুটা হলেও সুর নরম করেছে রাজ্য। কাশ্মীর ইস্যু থেকে শুরু এনআরসি সবেতেই নরেন্দ্র মোদীর সমালোচনা করে আসা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ সুর নরম করায় জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। আগামীকাল দিল্লিতে মুখোমুখি হচ্ছে মোদী ও মমতা। আর আজ সেই বৈঠককে আরও সহজ করতে উদ্যোগী হয়েছেন তৃণমূল সুপ্রিমো।
আজ নরেন্দ্র মোদীর জন্ম দিবসে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পাঠালেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক ট্যুইটার বার্তায় মোদীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি। দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় আসার পর থেকেই মোদী মমতা সংঘাত বাড়তে থাকে। যা কেন্দ্র রাজ্য সম্পর্কে প্রভাব ফেলে। সংঘাত চরম আকার নেয় এনআরসি ও কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে। তবে বর্তমানে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী সুর নরম করায় সম্পর্কের শীতলতা কমছে বলেই মনে করা হচ্ছে।
এর পেছনে অবশ্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অতি সক্রিয়তাকে দায়ী করছেন বিরোধীরা। খুব সম্প্রতি মূখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ আইপিএস রাজীব কুমারকে নিয়ে কঠোর হচ্ছে সিবিআই। যে রাজীবকে বাঁচাতে ধর্ণায় পর্যন্ত বসেছিলেন মূখ্যমন্ত্রী। সেই রাজীব গ্রেফতার হলে মূখ্যমন্ত্রী সমস্যায় পড়তে পারেন, এমন আশঙ্কা থেকেই কেন্দ্রের সাথে সুসম্পর্ক গড়তে উদ্যোগী হয়েছেন তৃণমূল নেত্রী এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…