পলিটিক্স

KMC Polls 2021: পুরভোট লড়াইতে ৭৩ নম্বর ওয়ার্ডে অভিষেক মমতার ভ্রাতৃবধূ কাজরী বন্দোপাধ্যায়ের!

সামনের ডিস্মবরে ১৯ এ কলকাতায় পুরোভোট। পুরভোটের আগে ঘাসফুলের প্রার্থিতালিকায় বড় চমক! কলকাতা পুরসভায় যে কয়েকটি হাই প্রোফাইল কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম হল ৭৩ ওয়ার্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ওয়ার্ডে এ বার প্রার্থী হলেন তাঁরই ভ্রাতৃবধূ। আর এবার এই ওয়ার্ডেই শাসকদলের পুরনো প্রার্থীকে বদল করা হল। এবারে এই ওয়ার্ডে লড়ার জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী করলেন তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ কাজরী বন্দোপাধ্যায়।

রাজনৈতিক মহলের মতে, ঘাসফুলের প্রার্থিতালিকায় এটা অন্যতম বড় চমক। কলকাতা পুরসভার অন্তর্গত ৭৩ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের কাউন্সিলর রতন মালাকার এবারে বাদ পড়লেন। এদিকে মমতার ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাজরীদেবী টিকিট পেতেই উঠতে শুরু করেছে পরিবারতন্ত্রের প্রশ্ন। এই প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
বিগত কয়েক বছরে তৃণমূল কংগ্রেসের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারবার বিরোধীরা ‘পিসি’ মমতার বিরুদ্ধে এই নিয়ে পরিবারতন্ত্রের অভিযোগ আনে বিরোধীরা।

এর মাঝেই মুখ্যমন্ত্রীর পরিবারের আরও এক সদস্য পুরভোটে টিকিট পাওয়ায় স্বভাবতই প্রশ্ন উঠছে বিরোধীরা। সমালোচকদের প্রশ্ন কেন দীর্ঘদিনের কাউন্সিলরকে হটিয়ে দিয়ে নিজের ভাতৃবধূকে ভোটের টিকিট দিয়েছেন তৃণমূল সুপ্রিমো? দলীয় সূত্রে খবর, দলের সংগঠন সম্পর্কে সঠিক ধারণা ছিল না রতন মালাকারের। দলের অন্দরেও এই কাউন্সিলারকে তাঁকে নিয়ে ক্ষোভও ছিল। খুব সম্ভবত এই কারণেই তাঁকে তালিকা থেকে বাদ দিয়েছেন শাসক দল। আর নিজের ওয়ার্ডে পরিবারের সদস্যকেই টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা।

উল্লেখ্য,মমতার অত্যন্ত ঘনিষ্ঠ হলেন কাজরী দেবী। তিনি এই প্রথম নামছেন সরাসরি রাজনীতির ময়দানে। তাঁর স্বামী কার্তিক একজন কেন্দ্রীয় সরকারি কর্মী। পাশাপাশি শাসকদলের জয় হিন্দ বাহিনীর সভাপতিও কার্তিক। সূত্রের খবর, ভবানীপুরে সদ্য মেটা উপনির্বাচনে এই ওয়ার্ড দেখভালের দায়িত্ব ছিল মুখ্যমন্ত্রীর ভাই কার্তিকের। কয়েকদিন আগে এউপনির্বাচনের আগে কার্তিক দিদিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই ওয়ার্ড থেকে অন্তত কয়েক হাজার ভোটের ‘লিড’ দিদিকে দেবেন। ফল প্রকাশের পর দেখা যায়, ৭৩ নম্বর ওয়ার্ড থেকে মমতা ৫ হাজারেরও বেশি ভোটের ‘লিড’ পেয়েছিলেন। তাই জন্যি ভাইয়ের স্ত্রীকে এই ওয়ার্ডের প্রার্থী করার সিদ্ধান্ত নেন মমতা? তার উত্তর অবশ্য জানা যায়নি। কাজরী দেবী কি পারবে ৭৩ নম্বর ওয়ার্ডের পুরভোটে জয়ী হতে তা ভোটের গণনার দিন বোঝা যাবে।,

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026