মমতা কুলকার্নি ৯০ দশকের একজন সুপার গ্ল্যামারাস অভিনেত্রী, আজ তার পুরো চেহারাই পাল্টে গেছে

মমতা কুলকার্নী নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় প্রথম সারির সুন্দরী অভিনেত্রী। সেইসময় পরপর বেশ কয়েকটি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। খুব অল্প সময়ের মধ্যেই নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করে ফেলেছিলেন ইন্ডাস্ট্রিতে। ‘বাজী’, ‘কারাণ অর্জুন’, ‘নাসিব’, ‘সবসে বড়া খিলাড়ী’র মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। তার অভিনয় দর্শকদের যে বেশ নজর কেড়েছিল, তা বলাই বাহুল্য। উল্লেখ্য, অভিনেত্রী ‘মুজকো রানা জি মাফ করনা’, ‘কোয়ি আয়ে তো লে যায়ে’ এই দুটি গানের মাধ্যমে এক বিপুল পরিচিতিও পেয়েছিলেন দর্শকদের মাঝে।

তবে অভিনয়ের বেশ কিছুবছর পরে বলিউড ইন্ডাস্ট্রি থেকে সরে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী। হঠাৎ করে অভিনেত্রী সরে যাওয়া অনেকের মনেই অনেক প্রশ্ন তুলেছিল। তবে অভিনয় জগৎ থেকে সরে গেলেও সোশ্যাল মিডিয়ায় তিনি বরাবর অ্যাক্টিভ ছিলেন। তবে অভিনেত্রীর লুক আগের থেকে পরিবর্তন হয়েছে অনেকটাই। তবে পরিবর্তন হলেও ঠিক আগের মতই বোল্ড রয়েছেন তিনি। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই সবটা স্পষ্ট হবে। একসময় নিজের কেরিয়ার বাঁচানোর জন্য বোল্ড ফটোশুট করেছিলেন অভিনেত্রী। তবে সেইসময় সেই ফটোশুটও তার অভিনয় জীবনে তার সাফল্যকে টিকিয়ে রাখতে পারেনি। সেইসময় এই প্রসঙ্গ নিয়ে বেজয় আলোচনাও হয়েছিল মিডিয়ার পাতায়।

একটা সময় ড্রাগ মাফিয়া ভিকি গোস্বামীর সাথে বিবাহ করে পুরোপুরি ইন্ডাস্ট্রি থেকে সরে গিয়েছিলেন অভিনেত্রী। পরবর্তীকালে এর জন্য অভিনেত্রীকে জেরার মুখে পড়তে হয়েছিল। উল্লেখ্য, নব্বইয়ের দশকে সাইফ আলি খান, অক্ষয় কুমার, সালমান খানের মতো একাধিক প্রথম সারির অভিনেতাদের সাথে পর্দায় অভিনয় করেছেন মমতা কুলকার্নী। বলাই বাহুল্য, বলিউডের তিন খানের সাথেই স্ক্রিন শেয়ার করেছেন তিনি। সম্প্রতি অভিনেত্রীর বর্তমানের বেশকিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যা দেখে বেশ অবাকই হচ্ছেন নেটজনতার একাংশ। আপাতত, সেই সূত্র ধরেই চর্চায় অভিনেত্রী।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026