অন্তর্বাসের ভেতর লুকোনো ছিল জ্যান্ত সাপ ও গিরগিটি, কর্মকান্ড দেখে রীতিমত অবাক

বিমানবন্দর বা কোনো দেশের সীমান্তে বেআইনি জিনিস নিয়ে অনেকেই ধরা পড়ে যান। কারোর কাছ থেকে পাওয়া যায় সোনার বিস্কুট বা কোনো মাদক বা কোনো চোরাই বহু মূল্যবান জিনিস। তবে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের এক সীমান্তে নিরাপত্তাবাহিনীর হাতে ধরা পড়েছে এমন এক বেআইনি জিনিস যা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে সকলের। এক ব্যক্তি পোশাকের ব্যাগের ভিতরে বিভিন্ন ছোট ছোট কাপড়ের পুটলি করে তাতে একাধিক জ্যান্ত সরীসৃপ লুকিয়ে রেখেছিল। শুনে অবাক লাগলেও, এটাই সত্যি।

৩০ বছরের এক ব্যক্তির থেকে মোট ৪৩ টি শিং যুক্ত গিরগিটি ও ৯ টি সাপ উদ্ধার করা গেছে। প্রত্যেকটি সরীসৃপ জীবিত ছিল। ব্যক্তিটি পোশাকের ব্যাগের ভিতরে বিভিন্ন পোশাকের মধ্যে বা পোশাকের নিচে ছোট ছোট পুঁটলি করে তার ভিতরে লুকিয়ে রেখেছিল, ওই জ্যান্ত সরীসৃপগুলিকে। সোশ্যাল মিডিয়াতে এই ঘটনার ছবি পোস্ট হতেই, তা রীতিমতো ঝড়ের গতিতে ব্যাপক ভাইরাল হয়ে গেছে। ইন্টারনেটের আনাচে-কানাচে ছড়িয়ে গেছে গোটা ঘটনাটি।

জানা গিয়েছে, ঘটনাটি গত ২৫ ফেব্রুয়ারির। এক ব্যক্তি মেক্সিকোর কাছে সান ইসিরদো সীমান্ত পার করতে গিয়েছিলেন। একটি ট্রাক চালিয়ে সীমান্তে এসেছিলেন তিনি প্রায় রাত ৩ টে নাগাদ। অভিযুক্ত ব্যক্তিকে সন্দেহভাজন মনে হলে মার্কিন সীমান্তরক্ষীরা তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে। পরে মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন রক্ষীরা ওই ট্রাকের তল্লাশি নেয়। সেখান থেকেই উদ্ধার হয় একাধিক জীবন্ত সরীসৃপ।

পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে, ওই ব্যক্তির কাছ থেকে মোট ৫২ টি সরীসৃপ পাওয়া গিয়েছে যার মধ্যে ৪৩ টি শিং যুক্ত গিরগিটি ও ৯ টি সাপ। ব্যক্তিটি পোশাকের ব্যাগের ভিতর, জ্যাকেট, প্যান্টের পকেটে এবং অন্তর্বাসের ভেতর লুকিয়ে রেখেছিল সরীসৃপগুলিকে। ইতিমধ্যেই সরীসৃপ পাচার করার অপরাধে ঘটনাস্থলে ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026