নিউজ

মেলেনি অ্যাম্বুলেন্স! করোনা আক্রান্ত স্ত্রীয়ের মৃতদেহ কাঁধে নিয়ে শ্মশানে গেলেন স্বামী

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ভারতের বুকে আছড়ে পড়ার পর থেকে গোটা দেশ পরিস্থিতি সামাল দিতে গিয়ে নাজেহাল হয়ে পড়েছে। প্রতিদিন সংক্রমনের গ্রাফ ঊর্ধ্বমুখী হচ্ছে। গত ২৪ ঘন্টায় সাড়ে ৩ লাখের কাছাকাছি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এত বিপুল সংখ্যক মানুষ করোনাতে আক্রান্ত হওয়ায় রীতিমতো ভারতের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এছাড়া যাদের নুন আনতে পান্তা ফুরায় তাদের জীবন এই করোনাকালে দুর্বিষহ হয়ে উঠেছে। প্রতিদিন না বেরিয়ে বাড়িতে থেকে পেট চালানোর মুশকিল তাদের। আবার করোনা আক্রান্ত হলে টেস্ট করানোর পয়সাও নেই তাদের কাছে। এমন ভয়াবহ পরিস্থিতিতে নিজের মৃত্যুর দিকে কাঁধে করে নিয়ে শ্মশান অব্দি যাওয়ার হৃদয়বিদারক দৃশ্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার হলে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

জানা গিয়েছে ঘটনাটি হায়দ্রাবাদ তেলেঙ্গানার কমরেড্ডিতে। করোনার কবলে পড়েছিল এক ব্যক্তির স্ত্রী। টাকা পয়সার অভাবে করোনা টেস্ট বা চিকিৎসা কিছুই করতে পারেনি ওই ব্যক্তি। বাড়িতে থেকেই দীর্ঘদিন অসুস্থ থাকার পর মৃত্যু হয়েছে তার স্ত্রীয়ের। কিন্তু এখানেই শেষ নয়। মৃত্যুর পরও সৎকার করার জন্য ওই ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স বা যানবাহনের জোগাড় করতে পারেননি। স্ত্রীর মৃত্যুতে বিহ্বল হয়ে শেষপর্যন্ত চোখের জল নিয়ে ওই ব্যক্তি তার কাঁধে স্ত্রীর মৃতদেহকে তুলে ৩ কিলোমিটার রাস্তা হেঁটে শ্মশানে পৌঁছেছেন।

মৃত স্ত্রীর নাম নাগলক্ষী। সে এবং তার স্বামী কামারেড্ডি রেলস্টেশনের কাছে থাকে। কিছুদিন আগে তার করোনা হলেও চিকিৎসা করার সামর্থ্য হয়নি। তারপর বাড়িতে থেকে মৃত্যু হলে তাকে নিয়ে যাওয়ার জন্য কেউ সাহায্য করতে আসেনি বা টাকা পয়সার অভাবে চড়া দামে অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করতে পারেনি তার স্বামী। শেষ বেলায় তার প্রিয়ের সৎকার যাতে ঠিকমত হয় তাই নিরুপায় হয়ে স্ত্রীর একটি কাপড় দিয়ে মৃতদেহকে নিজের কাঁধে বেঁধেই সে শ্মশানে পৌঁছে গেছে। এই হৃদয়বিদারক ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার সাথে সাথেই দাবানলের মত ছড়িয়ে যায়। এককথায় বলতে গেলে করোনাকালে ভারতের স্বাস্থ্যব্যবস্থার কঙ্কালসার অবস্থার প্রতিচ্ছবি হলো এই ভাইরাল ছবি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026