ডিজিটাল প্লাটফর্মের এই যুগে দাঁড়িয়ে প্রতিদিন কতই না ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যার মধ্যে একাধিক হাস্যকর ভিডিওর পাশাপাশি একাধিক অলৌকিক ঘটনাবলীও ক্যামেরা বন্দী হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে, যেটি দেখার পর হাসি থামাতে পারছেন না নেটিজেনরা। একজন ব্যক্তির দেশী জোগাড়ের এমন একটি উদাহরণ দেখিয়েছেন, যা দেখে রীতিমতো অবাক হয়েছেন নেট পাড়ার লক্ষাধিক মানুষ।
উল্লেখ্য, আমরা যদি স্বল্পমূল্যে কোন জিনিস অথবা দ্রব্যের আবিষ্কারের কথা বলি, তবে সেই তালিকায় যে ভারতীয়দের নাম সবার আগে লেখা থাকবে তা বলে দিতে হয় না। কারণ, জুগাড়ের মাধ্যমে গাড়ি কিংবা মেশিন আবিষ্কার করে বিগত বেশ কয়েক বছর ধরে সাড়া ফেলে দিয়েছে ভারতীয় যুবকরা। বিশেষ করে অব্যবহারিত জিনিস ব্যবহার করে ‘নতুন আবিষ্কার’ ইতিমধ্যে বেশ আলোচিত হয়েছে বিশ্ব মিডিয়ায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তেমনই একটি ভিডিও ফুটেজ রীতিমত ভাইরাল হচ্ছে। যা দেখে ইতিমধ্যে বেশ পছন্দ করেছেন লক্ষাধিক মানুষ।
সম্প্রতি, @hussain_tarana নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে কয়েক সেকেন্ডের একটি ভিডিওটি। যেখানে ভারতীয় যুবকের বিস্ময়কর আবিষ্কার দেখানো হয়েছে।। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, পালসার বাইকের পেছনের চাকা খুলে সেখানে ট্রাক্টরের বিশাল চাকা লাগিয়েছেন ওই যুবক। এরপর অদ্ভুত দর্শন ওই বাইকটি সবলীলায় রাস্তায় চালাতে দেখা গেছে ওই যুবককে।
যদি ভিডিওটি ভালো করে দেখেন, তবে আপনি দেখতে পাবেন বাইকটি শুধুমাত্র পিছনের চাকার মাধ্যমে চলছে। সামনের চাকাটি শুধুমাত্র ভারসাম্য রক্ষা করার জন্য রেখেছেন ওই যুবক। শুধু এখানেই শেষ নয়, ট্রাক্টরের চাকার উপর বসার জন্য রীতিমতো একটি আসন তৈরি করে নিয়েছেন ওই যুবক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের এই ভিডিওটি দেখে বেশ উপভোগ করছেন নেটিজেনরা। তাছাড়া ওই যুবকের প্রতিভার প্রশংসা করেছেন অনেকেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…