মহিলা এবং শিশুদের কথা ছেড়েই দিন, দেখে মনে হয় প্রাণীরাও আজ বিকৃত যৌন লালসার থেকে নিরাপদ নয়। এরকম একটি মানবতার লজ্জাজনক ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায়। এক ব্যক্তি একটি ছাগলকে ‘ধর্ষণ’ করার চেষ্টা করে।
বাড়ির মালিকের অনুপস্থিতিতে লোকটি ছাগলটিকে ধর্ষণ করার চেষ্টা করেছিল। সেই সময় সেখানে কেউ না থাকলেও পরে অভিযুক্তকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা এবং জনতার মারে গুরুতর আহত হয় সে। নিউজ এজেন্সি পিটিআই-র একটি প্রতিবেদনে বলা হয়েছে, জনতার মারে অভিযুক্তের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কালনার টিকেপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন : রাজ্যে অষ্টম শ্রেণি পাশে চাকরি, বেতন পঁচিশ হাজার টাকা
‘ছাগলের মালিক প্রতিদিনের মতো সেদিনও বাড়ির উঠোনে একটি পোষ্টের সাথে ছাগলটিকে বেঁধে রেখেছিলেন। পরে তিনি কোনও কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। সেই সময় এক মাতাল ছাগলটিকে ধর্ষণ করার চেষ্টা করেছিল বলে দাবি করেন লোকটির প্রতিবেশীরা। এরপরেই জনতা সেই মাতালের উপর চড়াও হয়। ফলে গুরুতর আহত হয় অভিযুক্ত।’ জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। পরে পুলিশ গিয়ে লোকটিকে জনতার হাত থেকে উদ্ধার করে। গুরুতর অবস্থায় ওই ব্যক্তিকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশি সুরক্ষার আওতায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…