লকডাউন, করোনা, আর ইয়াশ এই তিনের প্রকোপে আজ বহু মানুষ ঠিক করে দুবেলা খেতে পারছেনা। তবে বহু গরীব দুস্থ পরিবারের পাশে সেলিব্রেটি নেতা আর কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছে৷ অনেকে গরীব করোনা রোগীর জন্য সেফ হোম, অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা, বিনা পয়সার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। তবে একবারো ভেবেছেন কি এই লকডাউনে যৌনকর্মীরা কেমন আছেন? তাঁরা এইসময় কিভাবে সময় কাটাচ্ছেন? কিভাবে তাঁদের দিন অতিবাহিত হচ্ছে। এই প্রশ্নগুলি ভাবিয়ে তুলেছে অভিনেত্রী মানালী দে ও তাঁর স্বামী অভিমন্যু মুখোপাধ্যায়।
সামাজিক মাধ্যমে অভিনেত্রী মানালী নিজের ভাবনার কথা শেয়ারও করেছেন। তিনি জানিয়েছেন, ‘দুর্বার’-এর যুক্ত একজনের সঙ্গে তাঁর কথা হয়েছে ৷ তাঁর কাছ থেকে মানালি জানতে পেরেছেন, এই মুহূর্তে যৌনকর্মীদের খাবারের কোনো অভাব হচ্ছে না ৷ কিন্তু খাবারের অভাব সেভাবে না হলেও অর্থাভাব দেখা দিচ্ছে। তাঁদের হাতে সেরকম টাকা পয়সা নেই ৷
অধিকাংশ যৌনকর্মী তাঁদের উপার্জনের বড় অংশ পাঠিয়ে দেন নিজের ফেলে আসা পরিবারের সদস্যের কাছে ৷ আজ তাঁদের হাতে কোনো টাকা না থাকাতে তাঁরা সাহায্য করতে পারছেন না নিজের পরিবারকে ৷ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই যৌন কর্মীদের তবাচ্চারাও ৷ তাঁদের এই পরিস্থিতির কথা ভেবে মানালি উদ্যোগ নিচ্ছেন ক্রাউড ফান্ডিংয়ের ৷ ফেসবুকে তিনি সকল অনুগামীদের কাছে একটি আর্জি রেখেছেন, এই উদ্যোগে সামিল হওয়ার জন্য ৷ এই ক্রাউড ফান্ডিংয়ে যে অর্থ একত্রিত হবে, সেটা পৌঁছে দেওয়া হবে সকল যৌনকর্মীদের কাছে। যাতে তাঁরা নিজেদের পরিবারকে অল্প হলেও সাহায্য করতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…