ছেলেমেয়ের সঙ্গে রাখির উদযাপন মাতলেন অভিনেত্রী সঞ্চালিকা মন্দিরা বেদী। রবিবার দেশজুড়ে পালিত হয়েছে রাখি উৎসব। ছেলে বীর এবং মেয়ে তারার সঙ্গে রাখির দিন সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করেন মন্দিরা। তিনজনকে এদিন ট্র্যাডিশনাল পোশাকে দেখা গেছে।
ছবিতে তিনজনকে হাসিখুশি মেজাজে দেখা গেছে। ছোট বোন তারার হাতে রাখি পরেছে দাদা বীর। এরপর ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তুলেছেন তাঁরা। নীল-গোলাপি পোশাকে দেখা যায় তারাকে। অন্যদিকে দুধ সাদা আউটফিটে ধরা দেন বীর। মন্দিরাকে গোলাপি চিকনকারি কুর্তা এবং কপালে লাল গোল বিন্দিতে খুব সুন্দর দেখাচ্ছে। ছবি পোস্ট করে ক্যাপশনে মন্দিরা লিখেছেন, ‘আমাদের সকলের তরফ থেকে তোমাদের জানাই শুভ রাখি’।
গত ৩০ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান পরিচালক রাজ কৌশল। স্বামীকে জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে দিন কয়েক আ ছবি পোস্ট করেন মন্দিরা। এখনও রাজের স্মৃতি থেকে বেরিয়ে আসা সম্ভব হয়নি মন্দিরার। এরই মধ্যে কাজে ফিরেছেন তিনি। রাজের মৃত্যুর দু’মাস পর কাজে ফেরেন তিনি।
স্বামীকে জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, ‘১৫ অগস্ট আমরা সব সময় সেলিব্রেট করতাম। স্বাধীনতা দিবস এবং রাজের জন্মদিন। শুভ জন্মদিন রাজি…। আমরা তোমাকে মিস করছি। আশা করি তুমি আমাদের দেখছো এবং সব সময় আমাদের সঙ্গে আছো, যেমন আগেও থাকতে। এ শূন্যতা পূর্ণ হওয়ার নয়। আশা করছি তুমি ভাল জায়গায় রয়েছো। শান্তি এবং ভালবাসা ঘিরে রয়েছে তোমাকে।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…