বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া মানুষের কাছে তাদের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। এখন অধিকাংশ মানুষই নিজেদের অবসরের বেশিরভাগ সময়টাই কাটান এই সোশ্যাল মিডিয়ায়। বিনোদন মাধ্যম হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়া যেকোনো মানুষের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মও বটে। এখন প্রায়ই সকলে নিজেদের প্রতিভাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সামনে আনতে চান।
প্রতিদিন প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে। কেউ নিজের নাচের, কেউ গানের, কেউবা আঁকার, আবার কেউ নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করছেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। বর্তমান যুগের সোশ্যাল মিডিয়া মানে কোন একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম নয়, এক্ষেত্রে মানুষের সামনে খোলা রয়েছে অনেকগুলো রাস্তা। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, স্ন্যাপচাট ইত্যাদির মত একাধিক প্ল্যাটফর্ম, যার সাহায্যে তারা নিজেদের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরতে সক্ষম হন অনেকেই।
সম্প্রতি তেমনি চার সুন্দরী কন্যার নাচের ভিডিও ভাইরাল হয়েছে গোটা সোশ্যাল মিডিয়াতে। এই ভিডিওতে ‘মানিকে মাগে হিঠে’তে নাচতে দেখা গিয়েছে এই চারজনকে। এনারা দু’ধরনের শাড়ি পরেছিলেন জোড়ায় জোড়ায়। দুজন গারো নীল রঙের ও অন্য দু’জন সাদা প্রিন্টের শাড়ি পরেছিলেন। নিঃসন্দেহে একেবারে এথনিক লুকে নজর কেড়েছেন সকল নাগরিকদের। তাদের চারজনের মধ্যে বোঝাপড়া দৃঢ় তা তাদের নাচের ভিডিও দেখেই স্পষ্ট।
তারা চারজন মিলে ‘দা ইন্ডিয়ান এথনিক কো’ (The Indian Ethnic Co.) চালান। তাদের সম্ভারে রয়েছে গয়না, সালোয়ার সুট, শাড়ি, চটি, ডিজাইনার ঝুড়ি, ঘর সাজানোর সামগ্রী ইত্যাদি। তারা নিজেদের ব্যবসাকে প্রমোট করার জন্যই নিজেদের জিনিস পরে এই ধরনের ভিডিও বানিয়ে থাকেন, যা নিমেষে ভাইরাল হয় নেটনাগরিকদের মধ্যে। আসলে তারা এই ভিডিওর মাধ্যমে অভিনব পদ্ধতিতে নিজেদের সম্ভার তুলে ধরেন মানুষের সামনে। তাদের এই ব্যবসায়ীক বুদ্ধির জন্য তারা ইতিমধ্যেই প্রশংসিত হয়েছেন অনেকের কাছে। সোশ্যাল মিডিয়ায় তাদের ফলোয়ার্সের সংখ্যা নেহাত কম নয়। এখন তাদের বানানো যেকোন ভিডিওই ভাইরাল হয়ে যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…