বিনোদন

হাসপাতালে ভর্তি ফ্যামিলি ম্যান খ্যাত অভিনেতার বাবা, শ্যুটিং ফেলে দিল্লি ছুটলেন মনোজ বাজপেয়ী

বর্তমানে অভিনেতা মনোজ বাজপেয়ীর মাথায় বিনা মেঘে ব্রজপাত। অভিনেতার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর শারীরিক অবস্থা মোটেই ভালো নয়। এএনআই-এর দেওয়া রিপোর্ট অনুযায়ী, ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত অভিনেতার বাবা রাধাকান্ত বাজপায়ীর অবস্থা বেশ সঙ্কটজনক। এই মুহূর্তে তিনি দিল্লির এক বেসরকারি হাসপাতালে চিকিসাধীন আছেন৷ বাবার শরীর খারাপের খবর কানে আসতেই সমস্ত সিনেমার শ্যুটিং বাতিল করে দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন মনোজ।

সম্প্রতি মনোজ বাজপেয়ী নিজের পরবর্তী সিনেমার শ্যুটিং এর জন্য কেরলে ছিলেন। কিন্তু পরিবারের এই চরম বিপদে আর শ্যুটিং করতে পারলেননা। তাই সব শ্যুটিং স্থগিত রেখে দিল্লিতে নিজের পরিবারের কাছে ছুটে এসেছেন। যদিও এখনও পর্যন্ত মনোজের তরফ থেকে অভিনেতার বাবার স্বাস্থ্য সম্পর্কিত কোনও খবর ঘোষণা করা হয়নি।

প্রসঙ্গত, নিজের বাবার সঙ্গে অভিনেতার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে এই জনপ্রিয় অভিনেতা জানিয়েছিলেন যে বাবার সহযোগিতা ছিল বলেই এই অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার সাহস দেখাতে পেরেছিলেন। বাবার অনুপ্রেরণা আর সহায়তায় তিনি টিনসেল টাউনে পা রেখেছিলেন।

এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, বিহারের একটি ছোট গ্রাম থেকেই তাঁর যাত্রা শুরু। তাঁর বাবা অনেক কষ্টেই মানুষ করেছেন। তিনি চাষী পরিবারের ছেলে। মনোজ চাষবাস সংক্রান্ত বিষয়ে হাতও লাগাতেন নিজের বাবার সঙ্গে। দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। নামী অভিনেতা হয়েও অহংকার করেননি। বরং বিভিন্ন সময় বাবার সঙ্গে নানান মিষ্টি মুহূর্ত শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। বেশ কয়েক বছর আগে বাবার সঙ্গে নিজের একটি ছবিও টুইটারে পোস্ট করেছিলেন ”দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত অভিনেতা। এই ছবির নীচে ক্যাপশনে লিখেছিলেন ‘আমার গ্রেট বাবা। ওঁর রান্না করা দুর্দান্ত মাটন নিয়ে আলোচনা করছিলাম। ইয়ামইয়াম।’

https://twitter.com/BajpayeeManoj/status/254104297254563841?ref_src=twsrc%5Etfw Copy Code

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026