খেলা

IPL 2023: IPL-এর জন্য দেশের হয়ে খেলতে নারাজ এক ঝাঁক তারকা ক্রিকেটার, ডাক পড়ল নতুন প্রতিভাদের

আইপিএলের মেগা আসর শুরু হতে আর দিন কয়েকের অপেক্ষা। এরপর জমজমাট রঙ্গমঞ্চে শুরু হবে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটের মেগা আসর। যেখানে শিরোপা অর্জনের লড়াইয়ে একে অন্যের বিরুদ্ধে মাঠে নামবেন সমস্ত তারকা ক্রিকেটাররা। ইতিপূর্বে ভারতীয় ক্রিকেট বোর্ড আসন্ন আইপিএলের সময়সূচী এবং ভেন্যু প্রকাশ করেছে। অপেক্ষা শুধুমাত্র ১৭ দিনের। আগামী ৩১শে মার্চ গুজরাটের বিপক্ষে আইপিএলের প্রথম ম্যাচে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস।

এদিকে আইপিএলের কাউন্টডাউন শুরু হতেই বিশ্বের একাধিক তারকা ক্রিকেটার দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রতি অনীহা ব্যক্ত করেছেন। তারা চাইছেন, দেশের খেলা ছেড়ে যত সম্ভব তাড়াতাড়ি ভারতীয় প্রিমিয়ার লিগে নিজের শিবিরে যোগদান করতে। এই তালিকায় কেন উইলিয়ামসন, টিম সাউদি সহ আরও ৫ জন নিউজিল্যান্ডের ক্রিকেটার নাম লিখিয়েছেন। আইপিএল খেলার জন্য ইতিমধ্যে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলবেন না তারা। 

এদিকে দলের তারকা ক্রিকেটারদের আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রতি অনীহা দেখে রীতিমতো অবাক হয়েছে ক্রিকেট নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের পরিবর্তে শ্রীলংকার বিপক্ষে ওডিআই সিরিজে দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে টম লাথামের উপর। তাছাড়া দলে নিয়মিত প্লেয়ার কমে যাওয়ায় দুজন তরুণ ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে। আপনাদের জানিয়ে রাখি, কেন উইলিয়ামসন আইপিএলে খেলবেন গুজরাত টাইটান্সের হয়ে। পাশাপাশি টিম সাউদি খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবং ডেভন কনওয়ে এবং মিচেল সান্টনার খেলবেন চেন্নাই সুপার কিংসের হয়ে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026