পলিটিক্স

মুকুল রায়ের হাত ধরে তৃণমূলে ফিরতে পারেন বিজেপি নেতা-নেত্রী, দেখুন কারা কারা রয়েছেন

মুকুল রায়ের হাত ধরে ঘরে ফিরতে চলেছেন আরো বেশ কয়েকজন হেভিওয়েট নেতা। যারা তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন ভোটের আগে তারা আবারো তাদের পুরনো দল তৃণমূলে ফিরতে চলেছেন বলে খবর। এই তালিকায় রয়েছে বেশ কয়েকজন নেতাদের নাম যারা বর্তমানে ভারতীয় জনতা পার্টিতে বেসুরো বলে চিহ্নিত।

এই তালিকায় আছেন ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়, শীলভদ্র দত্ত, সোনালী গুহ, প্রবীর ঘোষাল এবং বিধান নগরের দোর্দণ্ডপ্রতাপ নেতা সব্যসাচী দত্ত। এই সমস্ত বিদ্রোহী নেতাদের তৃণমূলে ফেরানো হবে কিনা সেই নিয়ে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কিছুদিন আগে থেকেই এই সমস্ত নেতা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখা শুরু করেছিলেন। তার সঙ্গে তারা সরাসরি যোগাযোগ রাখছিলেন মুকুল রায়ের সঙ্গে। মুকুল রায় তাদের নিয়েও মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলছিলেন বলে খবর। আজ মুকুল রায় এবং শুভ্রাংশু রায় তৃণমূলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারপর এই সমস্ত নেতাদের ঘরওয়াপসি সম্ভাবনা প্রবল।

প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই এই সমস্ত নেতাদের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি শোনা যাচ্ছিল। শুভ্রাংশু রায় বিজেপির আত্মসমালোচনার কটাক্ষ সামনে রাখা মাত্রই ফেসবুকে একটি বিতর্কিত পোস্ট দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এছাড়াও প্রবীর ঘোষাল এবং সোণালী গুহ বেশ কিছুদিন হল মমতা বন্দ্যোপাধ্যায় ভূয়শী প্রশংসা করতে শুরু করেছেন। সোনালী গুহ আবার নিজে মমতার সঙ্গে দেখা করেছিলেন। আজ তৃনমূলে যোগদান করছেন মুকুল রায় এবং শুভ্রাংশু রায়। আশা করা যায় আগামী কিছুদিনের মধ্যেই এই সমস্ত বিদ্রোহী নেতারাও আবার তৃণমূলে ফিরছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026