জীবনযাপন

আপনার ঘুমানোর সময় মুখ দিয়ে লালা ঝরে? তাহলে জেনে নিন এর সমাধান!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : সুস্থ শরীরের জন্য ঘুম আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। অনেকেরই ঘুমানোর সময় নিজের অজান্তেই মুখ দিয়ে লালা ঝরে। শিশুদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায়। বড়োদের যদি এরকম লালা ঝরে তবে তা একদমই লজ্জাজনক নয়। কারণ লালা অসুস্থতার কারণে মুখ দিয়ে ঝরতে পারে। যদি আপনার এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

মুখ দিয়ে লালা ঝরা স্বাভাবিক ঘটনা হতে পারে কারণ আমরা যখন ঘুমায় তখন অন্যান্য পেশির মতো আমাদের মুখের পেশিগুলিও নিষ্ক্রিয় থাকে। পেশিগুলি তখন সেই লালা গুলিকে ভেতরে ধরে রাখতে পারে না। এবং তা মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে। আবার কোনো কোনো সময় এটি অসুখের লক্ষণও হতে পারে। ঘুমের অভাব বা কোনো স্বাস্থ্যগত সমস্যার কারণে এমনটা ঘটে থাকে।

আসুন জেনে নিই আর কি কি কারণে এমন হয়ে থাকে–

ঘুমের ভঙ্গিমা:
আপনার ঘুমের ভঙ্গিমা লালা ঝরার জন্য অনেকাংশে দায়ী। আপনি যদি চিৎ হয়ে ঘুমোন তবে সেই লালা আপনার মুখ দিয়ে বের হতে পারে না। তবে যদি আপনি পাশফিরে কিংবা উপুর হয়ে ঘুমোন তাহলে লালা সহজেই বাইরে বেরিয়ে আসে।

বন্ধ সাইনাস:
সর্দি কাশির কারণে নাক যখন বন্ধ থাকে তখন মুখ দিয়েই নিঃশ্বাস নিতে হয় এবং ঘুমানোর সময় মুখ হা হয়ে যায় ।এবং তার কারণে লালা বাইরে বেরিয়ে আসে। অনেকের জন্মগত নাসারন্ধ সরু হয়। তাদের ক্ষেত্রে এই ঘটনা প্রতিনিয়ত ঘটতে দেখা যায়।

জিইআরডি:
এটি একটি হজমের সমস্যা জনিত রোগ। এই রোগ থাকলে খাবার গিলতে অসুবিধা সৃষ্টি হয়। কোনো খাবার যখন খাওয়া হয় তখন তা গলায় আটকে যাচ্ছে বলে মনে হয়। অনেক সময় এই কারণেও মুখের লালা ঝরতে পারে।

ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া:
শারীরিক কোনো অসুখ থেকে থাকলে আমরা নানা রকমের ঔষধ গ্রহন করি। এবং সেখান থেকেও হতে পারে আমাদের এই লালাজনিত সমস্যা।

এই লালা ঝরা রোগ থাকলে আপনার কি করা উচিত তা কি আপনি জানেন? আসুন তবে জেনে নিই–

এই সমস্যা যদি খুব বেশি হয়ে থাকে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আর কিছু কিছু বিষয় মেনে চললে এটি কিছুটা কম করা যায়। যেমন- ঘুমের ভঙ্গিমাটি আমাদেরকে বদলাতে হবে। এছাড়া এই সমস্যার জন্য লেবুর খোসা খেতে পারেন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026