নিউজ

তামিলনাড়ুতে মন্দিরের গোপন জায়গা থেকে মিলল গুপ্তধন

কাঞ্চিপুরম: করোনা পরিস্থিতির কারণে সোনার দাম ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মধ্যবিত্তের মাথায় হাত পড়েছে। এমন অবস্থায় তামিলনাড়ুর কাঞ্চিপুরমের এক ঐতিহাসিক মন্দির থেকে মিলল কেজি কেজি সোনা। যা দেখে হতবাক গ্রামবাসীরা। খবর পেয়ে সরকারি আধিকারিকরা এসে সেই গুপ্তধন বাজেয়াপ্ত করেছে বলে অভিযোগ করেছে সকল গ্রামবাসী।

জানা গিয়েছে, এই মন্দির বহু পুরনো। একে চোল বংশের আমলের মন্দির বলে মনে করা হয়। গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে মন্দির সংস্কারের কাজ করছিল। এমন সময় মন্দিরের একটি সুরঙ্গর সিঁড়ির নিচে মুদ্রা এবং গয়নার আকারে কেজি কেজি সোনা পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সরকারি আধিকারিকরা এবং প্রাপ্ত সম্পদ তাদের হাতে তুলে দেওয়ার জন্য ও গ্রামবাসীদের নির্দেশ দেওয়া হয়।

কিন্তু গ্রামবাসীরা তা মানতে নারাজ থাকে। এমনকি এর জেরে অশান্তি সৃষ্টি হয়েছে। যদিও অবশেষে কিছু করতে না পেরে সরকার আধিকারিকরা সব গয়না সিল করা একটি বাক্সে করে নিয়ে যায়। পরবর্তী সময়ে এই গয়না মন্দির কর্তৃপক্ষকে ফিরিয়ে দেওয়া হবে কিনা, তার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজস্ব আদায়কারী আধিকারিকরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026