ধেয়ে আসছে ঘূর্ণি ঝড় । ভোটের আবহের মধ্যে ঝড়ের আশঙ্কা সাধারণ মানুষের মধ্যে। বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কথা ইতিমধ্যে দেওয়া হয়েছে পূর্বাভাস। প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। ঘূর্ণিঝড় Remal সবার আগে আঘাত হানতে পারে সুন্দরবনে।
তারপরে সেটা অগ্রসর হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার দিকে। ঝড়ের পাশাপাশি প্রবল বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে। প্রাকৃতিক দুর্যোগের আশাঙ্কায় ব্যাহত হতে পারে সাধারণ যাত্রী পরিষেবা। প্রভাব পড়তে চলেছে রেল ব্যবস্থা। বাংলার সাগর লাগোয়া রাজ্যগুলো ছাড়াও ভালরকম প্রভাব পড়তে পারে কলকাতা-হাওড়াতেও।
যার ফলে রেল পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হতে চলেছে। বাতিল বহু লোকাল ট্রেন। সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, রবিবার হাওড়া-ব্যান্ডেল লাইনে বাতিল করা হয়েছে-
আপ ৩৭২১১: ভোর ৪ টে ৪৭ মিনিট।
আপ ৩৭২১৩: ভোর ৫ টা ১৪ মিনিট।
আপ ৩৭২১৫: সকাল ৬ টা ২৬ মিনিট।
আপ ৩৭২২১: সকাল ৮ টা ২০ মিনিট।
আপ ৩৭২২৯: সকাল ৯ টা ৫০ মিনিট।
আপ ৩৭২৩৫: সকাল ১০ টা ৪৫ মিনিট।
আপ ৩৭২৩৯: সকাল ১১ টা ১৫ মিনিট।
আপ ৩৭২৪১: বেলা ১২ টা।
আপ ৩৭২৪৭: দুপুর ১ টা ১৫ মিনিট।
ডাউন ৩৭২১২: রাত ৩ টে ৭ মিনিট।
ডাউন ৩৭২১৪: রাত ৩ টে ৫০ মিনিট।
ডাউন ৩৭২১৮: ভোর ৫ টা ১০ মিনিট।
ডাউন ৩৭২২২: সকাল ৬ টা ৩০ মিনিট।
ডাউন ৩৭২২৬: সকাল ৭ টা ১৫ মিনিট।
ডাউন ৩৭২২৮: সকাল ৮ টা ৫ মিনিট।
ডাউন ৩৭২৩২: সকাল ৮ টা ৫২ মিনিট।
ডাউন ৩৭২৩৬: সকাল ৯ টা ৪৬ মিনিট।
ডাউন ৩৭২৪০: সকাল ১০ টা ৪৫ মিনিট।
রবিবার হাওড়া-সিঙ্গুর লাইনে বাতিল-
আপ ৩৭৩০৩: ভোর ৫ টা ৩২ মিনিট।
ডাউন ৩৭৩০৪: সকাল ৮ টা ১২ মিনিট।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…