নিউজ

কাজ চলছে রেললাইনে, বাতিল হাওড়া বর্ধমান শাখার একাধিক লোকাল ট্রেন

ফের বাতিল হাওড়া লাইনের বেশ কিছু লোকাল ট্রেন। কারণ পালসিট ও শক্তিগড় বিভাগে রেল লাইনের থার্ড ট্রাকে বৈদ্যুতিকরণ এর কাজ শুরু হয়েছে। এর জেরে যেমন একদিকে অনেক লোকাল ট্রেন বাতিল হয়েছে, তেমনি সময় বদলেছে বেশ কিছু এক্সপ্রেস ট্রেনেরও। রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, একেবারে অফিস টাইমে আপ লাইনে ১০:৪০ মিনিট থেকে ১২:৪০ মিনিট ও ডাউন লাইনে সকাল ১১:০৫ থেকে ১:৩৫ মিনিট পর্যন্ত ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ এবং দূরপাল্লা ও এক্সপ্রেস ট্রেনের সময় বদল করা হয়েছে। আগামী সোমবার অর্থাৎ ৯ আগস্ট পর্যন্ত এইরকম চলবে এবং মঙ্গলবার থেকে পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে।

পূর্ব রেলওয়ে সূত্রে একটি বিবৃতি মাধ্যমে জানানো হয়েছে, পূর্ব বর্ধমানের পালসিট থেকে শক্তিগড় পর্যন্ত ট্রেন লাইনে থার্ড ট্রাকের বৈদ্যুতিকরণের কাজ চলছে। সেই কারণেই বাতিল করতে হচ্ছে একাধিক লোকাল ট্রেন। ৬ আগস্ট থেকে শুরু করে ৯ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল আপ লাইনে ১০টা ৪০ মিনিট থেকে ১২টা ৪০ মিনিট ও ডাউন লাইনে রসুলপুর পর্যন্ত সকাল ১১টা ৫ মিনিট থেকে ১টা ৩৫ মিনিট পর্যন্ত ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া ডাউন লাইনে শক্তিগড় পর্যন্ত ১০ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হবে।

৬-৯ তারিখের মধ্যে হাওড়া থেকে বর্ধমান বাতিল ট্রেনের তালিকা:

৩৭৮২৩ আপ হাওড়া-বর্ধমান লোকাল
৩৭৮৩৪ ডাউন বর্ধমান-হাওড়া লোকাল

এছাড়াও এই তারিখের মধ্যে বেশ কিছু ট্রেনের যাত্রাপথে কাটছাঁট করা হয়েছে। ৩১১৫১ হাওড়া-বর্ধমান লোকাল ব্যান্ডেল পর্যন্ত যাবে। আবার ৩১১৫২ ব্যান্ডেল থেকে যাত্রা করবে। অন্যদিকে, ৩৭৮২৫ ও ১৩০১৫ হাওড়া – জামালপুর একক্সপ্রেস ৬ থেকে ৯ তারিখ প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করা হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026