Local Train: ৮ দিনের বিরাট বদল, হাওড়া ডিভিশনে ট্রেনের টাইম টেবিল বদলাচ্ছে, জেনে নিন সময়সূচি

ফের একবার দুর্ভোগের শিকার হতে চলেছেন সাধারণ রেলযাত্রীরা। কারণ আবারও একবার পূর্ব রেল এমন এক সিদ্ধান্ত নিয়েছে যারপরে নিত্য রেল যাত্রীদের মাথায় চিন্তার বাজ ভেঙে পরতে পারে। পূর্ব রেলের তরফে সময়ে সময়ে নানারকম রক্ষণাবেক্ষনের কাজের কারণে কখনও ট্রেন বাতিল তো কখনও ট্রেনের রুট পরিবর্তন তো আবার কখনও কখনও ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়া হয়। তবে পূর্ব রেল এবারে যা সিদ্ধান্ত নিল তা জানার পর সকলেই চমকে গিয়েছেন।

চরম ভোগান্তি পোহাতে হয় নিত্য রেল যাত্রীদের

কয়েকদিন আগেই শিয়ালদহ রেল স্টেশনে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ করা হয়। যে কারণে টানা বেশ কয়েকদিন একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়ে ফেলে রেল। এর জেরে চরম ভোগান্তি পোহাতে হয় নিত্য রেল যাত্রীদের। এবার পূর্ব রেল জানালো ট্রাফিক ব্লক হতে চলেছে হাওড়া ডিভিশনে। আর যে কারণে বহু ট্রেনকে নিয়ন্ত্রিত করা হবে। রেল সূত্রে জানা যাচ্ছে, মূলত ট্যাম্পিং মেশিনের কাজের জন্য, ২ জুলাই থেকে টানা ১০ জুলাই অর্থাৎ ৮ দিন কাজ চলবে। নিয়ন্ত্রণ করা হবে ট্রেনগুলিকে। যদিও ৫ জুলাই এই বিষয়ে ছাড় দেওয়া হয়েছে।

ট্র্যাফিক ব্লক থাকবে

পূর্ব রেল জানিয়েছে, হাওড়া ডিভিশনের কাটোয়া এবং টেনিয়া স্টেশনগুলির মধ্যে আপ এবং ডাউন মেইন লাইনে ২৪০ মিনিটের ট্র্যাফিক ব্লক থাকবে। যে কারণে কাটোয়া-টেনিয়া মধ্যবর্তী বেশ কিছু ট্রেনকে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে রেল। এই মর্মে বিজ্ঞপ্তি অবধি জারি করেছে পূর্ব রেল। বাতিল করে দেওয়া হয়েছে বেশ কিছু ট্রেন।

ট্রাফিক ব্লকের জন্য আগামী ৩, ৪, ৬, ৭, ৮, ৯, ১০ জুলাই আজিমগঞ্জ থেকে ট্রেন নম্বর 03062, 03096 , 03090, 03076 এবং কাটোয়া থেকে ট্রেন নম্বর 03089, 03061, 03095, 03099, 03075 বাতিল থাকবে। এরই সঙ্গে ৭, ৮, ৯, ১০ জুলাই আহমদপুর থেকে ট্রেন নম্বর 03100, 03083, ৩.৫০মিনিটের পরিবর্তে ৫.২০টায় ছাড়বে।

পূর্ব রেল জানাচ্ছে, আগামী ৭,৮,৯,১০ জুলাই ট্রেন নম্বর 03059 কাটোয়া-নিমতিতা স্পেশাল গঙ্গাটিকুড়িতে (০১.২০) এবং ট্রেন নম্বর 13178 জঙ্গিপুর রোড-শিয়ালদহ মেমু এক্সপ্রেস কাটোয়াতে (০৪.৩০) আসার পরে ব্লকের কাজ শুরু করবে রেল। ব্লকের পর প্রথম ট্রেন ট্রেন নম্বর 03083 কাটোয়া-আজিমগঞ্জ স্পেশাল আপ লাইনে এবং ট্রেন নম্বর 13422 মালদা শহর-নবদ্বীপ ধাম এক্সপ্রেস ডাউন লাইনে চলাচল করবে।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026