ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। শক্তি সঞ্চয় করে ঘন্টায় ১২০-১৩০ কিমি বেগে স্থলভাগে ঝাঁপিয়ে পড়বে এই ঘূর্ণিঝড়। রবিবার মধ্যরাতে ল্যান্ডফল করলেও শনিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়ে যাবে ঝড়বৃষ্টি। ঘূর্ণিঝড়ের প্রভাবে রবিবার এবং সোমবার ঝড়ের দাপট আরও বাড়বে। সেই কারণে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে একগুচ্ছ লোকাল ট্রেন (Cancelled Train) বাতিল করল পূর্ব রেল। ঝড় বৃষ্টির কথা মাথায় রেখে শনিবার এবং রবিবার মিলিয়ে মোট ৩০ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে পূর্ব রেলের তরফে।
পূর্ব রেলের লোকাল ট্রেন যে অংশে পরিষেবা দেয় সে অংশে ঘূর্ণিঝড়ের বড়সড় প্রভাব পড়তে চলেছে। তাই যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে সতর্কতা অবলম্বন করে বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। হাওড়া ব্যান্ডেল লাইনে যে ট্রেনগুলি বাতিল হয়েছে সেগুলি হল- সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটের আপ ৩৭২৭৩, রাত ৮ টা ১০ মিনিটের আপ ৩৭২৭৫, রাত ৯ টা ৩০ মিনিটের আপ ৩৭২৮১, রাত ১০ টা ২০ মিনিটের আপ ৩৭২৮৫, রাত ১১ টা ৪৫ মিনিটের আপ ৩৭২৯১। ব্যান্ডেল হাওড়া লাইনে বাতিল ট্রেনগুলি হল- সন্ধ্যা ৬ টা ২০ মিনিটের ডাউন ৩৭২৭২, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটের ডাউন ৩৭২৭৬, রাত ৮ টা ৩৩ মিনিটের ডাউন ৩৭২৮০, রাত ১০ টা ১৮ মিনিটের ডাউন ৩৭২৮৬, রাত ১০ টা ৩০ মিনিটের ডাউন ৩৭২৮৮।
রবিবার হাওড়া ব্যান্ডেল লাইনে যে ট্রেনগুলি বাতিল হয়েছে সেগুলি হল- ভোর ৪ টে ৪৭ মিনিটের আপ ৩৭২১১, ভোর ৫ টা ১৪ মিনিটের আপ ৩৭২১৩, সকাল ৬ টা ২৬ মিনিটের আপ ৩৭২১৫, সকাল ৮ টা ২০ মিনিটের আপ ৩৭২২১, সকাল ৯ টা ৫০ মিনিটের আপ ৩৭২২৯, সকাল ১০ টা ৪৫ মিনিটের আপ ৩৭২৩৫, সকাল ১১ টা ১৫ মিনিটের আপ ৩৭২৩৯, বেলা ১২ টার আপ ৩৭২৪১, দুপুর ১ টা ১৫ মিনিটের আপ ৩৭২৪৭।
রবিবার ব্যান্ডেল হাওড়া লাইনে বাতিল হয়েছে এই ট্রেনগুলি- রাত ৩ টে ৭ মিনিটের ডাউন ৩৭২১২, রাত ৩ টে ৫০ মিনিটের ডাউন ৩৭২১৪, ভোর ৫ টা ১০ মিনিটের ডাউন ৩৭২১৮, সকাল ৬ টা ৩০ মিনিটের ডাউন ৩৭২২২, সকাল ৭ টা ১৫ মিনিটের ডাউন ৩৭২২৬, সকাল ৮ টা ৫ মিনিটের ডাউন ৩৭২২৮, সকাল ৮ টা ৫২ মিনিটের ডাউন ৩৭২৩২, সকাল ৯ টা ৪৬ মিনিটের ডাউন ৩৭২৩৬, সকাল ১০ টা ৪৫ মিনিটের ডাউন ৩৭২৪০। রবিবার হাওড়া সিঙ্গুর লাইনে ভোর ৫ টা ৩২ মিনিটের আপ ৩৭৩০৩ এবং সকাল ৮ টা ১২ মিনিটের ডাউন ৩৭৩০৪ ট্রেন দুটি বাতিল করা হয়েছে। সোমবারের পরিস্থিতি বুঝে সেদিনও ট্রেন বাতিল হওয়ার সম্ভাবনা থাকছে।
Robbie Williams delivered a nostalgic surprise during his Wolverhampton concert on Monday night, inviting a…
Piers Morgan’s reaction to Bad Bunny’s Super Bowl LX halftime show revealed admiration mixed with…
A California couple found themselves at the center of one of the most talked-about moments…
Cardi B and NFL star Stefon Diggs have fueled speculation about a possible split after…
Jake Paul is once again at the center of controversy after a series of posts…
Rapper and actor Ludacris has clarified his sudden removal from the Rock the Country festival…