রেল যাত্রীদের জন্য ফের খারাপ খবর। সপ্তাহের শেষে ফের ভোগান্তির আশঙ্কা দিয়েছে। হাওড়া, শিয়ালদা দুই ডিভিশনেই স্বাভাবিক ট্রেন পরিষেবা ব্যাহত হতে পারে। এখনও পর্যন্ত যা আপডেট তাতে একাধিক লোকাল ট্রেন বাতিল হতে চলেছে।
সম্প্রতি একাধিকবার ব্যাহত হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। যার ফলে সমস্যায় পড়তে হয়েছে নিত্য রেল যাত্রীদের। প্রাপ্ত খবর অনুযায়ী এবার হাওড়া, শিয়ালদা দুই স্টেশলের লোকাল ট্রেন পরিষেবায় বিঘ্ন ঘটতে চলেছে। বাতিল করা হতে পারে একাধিক লোকাল ট্রেন। সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে কয়েকটি ট্রেনের যাত্রাপথ।
জানা গিয়েছে শিয়ালদা-ডানকুনি, শিয়ালদা-বনগাঁ সহ একাধিক শাখায় শনিবার এবং রবিবার লোকাল ট্রেন বাতিল হচ্ছে। হাওড়ার থেকেও শিয়ালদা শাখায় রেল পরিষেবা অধিক প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা। কেন বিঘ্ন ঘটছে ট্রেন পরিষেবায়? শনিবার রাতে দমদম জংশনে ডাউন লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে বলে জানা গিয়েছে। একই সঙ্গে হাওড়া-বর্ধমান শাখার জৌগ্রাম ও গুড়াপ স্টেশনের কাছেও কাজ চলবে।
৩৩৮৬০ ডাউন বনগাঁ-শিয়ালদা লোকাল, ৩৩৮৬৩ আপ শিয়ালদা-বনগাঁ লোকাল, ৩১০৫১ আপ বজবজ-নৈহাটি লোকাল, ৩১০৫২ ডাউন নৈহাটি-বজবজ লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
আগামী ৫/৬ অক্টোবর পর্যন্ত কাজ চলবে জৌগ্রাম ও গুড়াপ স্টেশনের কাছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…