জীবনযাপন

লাউ খেতে অনেকেই পছন্দ করেন না, তবে এর গুনাগুন জানলে অবশ্যই খাবেন

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : লাউ আমাদের সকলের পরিচিত একটি সবজি। লাউয়ে রয়েছে অনেক পুষ্টিকর তত্ত্ব। লাউয়ে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম, পটাশিয়াম সবকিছুই সমৃদ্ধ রয়েছে।

এটি দিয়ে রান্নার অনেক সুস্বাদু পদ তৈরি করা যায়। লাউয়ের গুনাগুন সম্পর্কে জানলে আশ্চর্য হয়ে যাবেন। জেনে নিন এর উপকারিতা সম্পর্কে-

১) হজমে সাহায্য করে: হজমের সমস্যা কমবেশি সকলেরই। লাউয়ের মধ্যে থাকা দ্রবণীয় ফাইবার হজমে সাহায্য করে। এবং অদ্রবণীয় ফাইবার পাইলসের সমস্যায় কার্যকরী। অ্যাসিডিটি বা কোষ্ঠকাঠিন্যের সমস্যাতেও লাউ উপকারী।

২) ওজন কমাতে: লাউয়ে ক্যালরির পরিমাণ খুবই কম থাকে। এর মধ্যে জলের পরিমাণ থাকে ৯৬%। তাই ওজন কমাতে লাউ উপযুক্ত।

৩) ত্বক ভালো রাখে: লাউ পেটকে পরিষ্কার করে ত্বককে উজ্জ্বল করে তোলে। লাউয়ের মধ্যে থাকা প্রাকৃতিক প্রোটিন আর ভিটামিন ত্বকের জন্য খুবই উপকারী।

৪) শরীর ঠান্ডা রাখে: লাউয়ে জলের পরিমাণ বেশী থাকায় লাউ খেলে শরীর থাকে ঠান্ডা। যারা সূর্যের আলোতে দীর্ঘক্ষন ধরে কাজ করেন তাদের জন্য লাউ খুব উপকারী সবজি।

৫) প্রস্রাবের জ্বালা কমায়: প্রস্রাবের যে কোনো সমস্যায় লাউ খুব ভালো কাজ করে। কারণ লাউয়ে বেশিরভাগই জল।

৬) জল শূন্যতা দূর করে: শরীর ডিহাইড্রেট হয়ে গেলে তাকে হাইড্রেট করতে লাউ অতুলনীয়। লাউ খেলে শরীর থাকে সতেজ।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026