রাজ্য

লোকাল ট্রেনের পাশাপাশি বাতিল ১৬ টি দূরপাল্লার ট্রেন, রইল ট্রেনের তালিকা

চলতি ২০২১ যেন পুরো ২০২০ এর পুনরাবৃত্তি। আগের বছরের মতোই করোনা ত্রাসে নাজেহাল গোটা দেশবাসী। আগের বছর লকডাউনের কারণে গোটা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। চলতি বছরে গতকাল নবান্ন থেকে ঘোষণা করা হয়েছিল যে কোন লোকাল ট্রেন চলবে না করোনার সংক্রমণ ঠেকানোর জন্য। লোকাল ট্রেনের পাশাপাশি বেশকিছু দূরপাল্লার স্পেশাল ট্রেন বাতিল করে দিয়েছে ভারতীয় রেলওয়ে। আসলে এই মুহূর্তে বাংলা তথা অন্যান্য রাজ্যের করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ খুবই জরুরি হয়ে পড়েছে। দৈনিক দেশ জুড়ে ৪ লাখের কাছাকাছি মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন। এছাড়াও এই নতুন মিউটেন্ট স্ট্রেন আগের তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর। যার দরুন মৃত্যুহার বেড়ে গেছে। এখন দৈনিক সাড়ে ৩ হাজারের বেশি মানুষ দৈনিক মারা যাচ্ছে।

গতকাল সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করার সময় বলেছিলেন যে তার মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম কাজ হবে করোনা নিয়ন্ত্রণ করা। ইতিমধ্যেই তিনি তার জন্য একটি নতুন গাইডলাইন প্রকাশ করেছেন। সেই গাইডলাইনে বলা হয়েছে আজ থেকে রাজ্যে কোন লোকাল ট্রেন চলবে না। সাথে সাথে ভারতীয় রেল জানিয়েছে যে তারা ১৬ টি স্পেশাল দূরপাল্লার ট্রেন এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে চায়। আসলে গতবছর কোভিড পরিস্থিতিতে বেশ কয়েকটি ট্রেন চালু হয়েছিল। প্রথমে যাত্রী হলেও পরে এই সমস্ত স্পেশাল ট্রেনে যাত্রী সংখ্যা খুব কমে যায়। এমনকি চলতি বছরে আবার সংক্রমণ হওয়ায় ওইসব ট্রেনে একদমই যাত্রী হচ্ছে না। তাই সিদ্ধান্ত নেয়া হয়েছে যে ১৬ টি স্পেশাল দূরপাল্লার ট্রেন অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হবে।

একনজরে জেনে নিন বাতিল ট্রেনের তালিকা: 

  • 03047, 03048 নম্বর হাওড়া-রামপুরহাট এক্সপ্রেস ও 03117 ও 03118 কলকাতা-লালগোলা এক্সপ্রেস
  • 03027 ও 03028 নম্বর হাওড়া আজিমগঞ্জ স্পেশ্যাল এক্সপ্রেস
  • দুর্গাপুর, ধানবাদ, বোকারো স্টিল সিটি হয়ে রাঁচিগামী 02019 ও 02020 হাওড়া রাঁচি স্পেশ্যাল এক্সপ্রেস
  • শিয়ালদহ থেকে রামপুরহাটের মধ্যে চলাচল করা স্পেশ্যাল ট্রেন 03187 ও 03188
  • হলদিয়া থেকে আসানসোলের মধ্যে চলা স্পেশ্যাল ট্রেন 03502 ও 03501
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026