নিউজ

জরুরি ঘোষণা, বাতিল একের পর এক ট্রেন, কিছু ট্রেনের রুট বদল

একাধিক রুটের ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে এবং কিছু ট্রেন আংশিক বাতিল করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, ২০২৩ সালের ২৮ নভেম্বর গোরক্ষপুর থেকে ছেড়ে যাওয়া ০৫০৪০ গোরক্ষপুর-নরকাটিয়াগঞ্জ অসংরক্ষিত স্পেশাল ট্রেন বাতিল করা হয়। একই সঙ্গে ২৮ নভেম্বর ২০২৩ তারিখে নরকাটিয়াগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ০৫০৩৯ নরকাটিয়াগঞ্জ-গোরক্ষপুর অসংরক্ষিত স্পেশাল ট্রেন বাতিল করা হয়। ২৯ নভেম্বর, ২০২৩ তারিখে নাকাহা থেকে ছেড়ে যাওয়া ০৫০৩৬ নাকাহা জঙ্গল-সিওয়ান অসংরক্ষিত বিশেষ ট্রেনটি বাতিল হয়েছে। ওই একই তারিখে সিওয়ান থেকে ছেড়ে যাওয়া ০৫০৩৫ সিওয়ান-গোরক্ষপুর অসংরক্ষিত বিশেষ ট্রেনটি বাতিল করা হয়।

ভারতীয় রেল জানিয়েছে, ইয়ার্ড রিমডেলিংয়ের কারণে চণ্ডীগড় অমৃতসর এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন কিছু সময়ের জন্য পরিষেবা দিতে পারবে না।

রিমডেলিং দ্বারা প্রভাবিত ট্রেনের তালিকা:

• চণ্ডীগড়-অমৃতসর এক্সপ্রেস ১ ডিসেম্বর থেকে ১ মার্চ ২০২৪

• অমৃতসর-চণ্ডীগড়-লালকুয়ান এক্সপ্রেস ২ ডিসেম্বর থেকে ২৪ ফেব্রুয়ারি

• চণ্ডীগড়-প্রয়াগরাজ উনচাহার এক্সপ্রেস ১ ডিসেম্বর থেকে ১ মার্চ

• চণ্ডীগড়-ফিরোজপুর এক্সপ্রেস ১ ডিসেম্বর থেকে ২৯ ফেব্রুয়ারি

• কালকা-চণ্ডীগড়-কাটরা এক্সপ্রেস (১ ডিসেম্বর থেকে ২৭ ফেব্রুয়ারি)

• কালকা-চণ্ডীগড়-শিরডি এক্সপ্রেস (সপ্তাহে দু’বার) ৩ ডিসেম্বর থেকে ২ মার্চ

• আগ্রা ক্যান্টনমেন্ট-চণ্ডীগড়-হোশিয়ারপুর এক্সপ্রেস ২৭, ২৮, ২৯, ৩০ ডিসেম্বর, ১ জানুয়ারি ২০২৪, ৩ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি ২০২৪।

বাতিল ট্রেনের তালিকা

• বালিয়া-দাদর এক্সপ্রেস ২৯/১১/২৩ থেকে ৭/১/২৪ তারিখ পর্যন্ত বাতিল করা হবে। দাদর গোরক্ষপুর এক্সপ্রেস – ২৮/১১/২৩ থেকে ৭/১/২৪, গোরক্ষপুর থেকে দাদর এক্সপ্রেস – ৩০/১১/২৩ থেকে ৯/১/২৪, জালনা-ছাপড়া এক্সপ্রেস – ২৯/১১/২৩, ছাপড়া জালনা এক্সপ্রেস – ১/১২/২৩;থেকে ৫/১/২৪ বাতিল করা হবে।

এই ট্রেনগুলির রুট পরিবর্তন করা হয়েছে

• পুনে-গোরক্ষপুর এক্সপ্রেস- ৩০/১২/২৩ থেকে ৬/১/২৪

• পুনে-দ্বারভাঙ্গা এক্সপ্রেস- ২৯/১১/২৩ থেকে ৫/১/২৪

• এলটিটি-রাঁচি এক্সপ্রেস- ২৯/১১/২৩ থেকে ৫/১/২৪

• পুনে-বারাণসী এক্সপ্রেস- ২৭/১১/২৩;থেকে ৩/১/২৪

• সেকেন্দ্রাবাদ-দানাপুর এক্সপ্রেস – ২৭/১১/২৩থেকে ৭/১/২৪।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026