নিউজ

Cancelled Trains: প্রবল দুর্যোগ, সোমবারও একাধিক ট্রেন বাতিল শিয়ালদহ দক্ষিণ শাখায়

ঘূর্ণিঝড় রিমালের (Cyclone Remal) প্রভাবে বড়সড় দুর্যোগের আশঙ্কা রাজ্যে। বিশেষ করে ক্ষতি হতে পারে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায়। তাই আগাম সতর্কতা হিসেবে একগুচ্ছ ট্রেন বাতিল (Cancelled Train) হল শিয়ালদহ দক্ষিণ শাখায়। যাত্রীদের সুরক্ষার্থে দক্ষিণ সোমবারও এই শাখায় দশটি ট্রেন বাতিল করা হল দক্ষিণ পূর্ব রেলের তরফে। সোমবার দিঘা যাওয়ার সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে।

শিয়ালদহ দক্ষিণ শাখায় যে ট্রেনগুলি বাতিল থাকছে সেগুলি হল ৩৪৪২৬ এবং ৩৪৪২৪ শিয়ালদহ সোনারপুর লোকাল, ৩৪৩৩২ এবং ৩৪৩৩১ বারুইপুর লক্ষ্মীকান্তপুর লোকাল, ৩৪৬১৪ এবং ৩৪৬১৩ শিয়ালদহ বারুইপুর লোকাল, ৩৪৮৮২ এবং ৩৪৮৮১ সোনারপুর ডায়মন্ড হারবার লোকাল। এছাড়াও ৩৪৮৯১ এবং ৩৪৮৯২ ডায়মন্ড হারবার বারুইপুর লোকালও বাতিল থাকছে সোমবার।

ঘূর্ণিঝড়ের জন্য সোমবার দক্ষিণ পূর্ব রেলের ১২৮৫৭ হাওড়া দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস বাতিল থাকছে। এছাড়াও ০৮১৩৫ মেচেদা দিঘা ইএমইউ স্পেশ্যাল, ১২৮৫৮ দিঘা হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস, ০৮১৪০ দিঘা মেচেদা ইএমইউ স্পেশ্যাল ট্রেনগুলিও বাতিল থাকছে।

এর আগে ঘূর্ণিঝড়ের প্রভাবে শিয়ালদহ দক্ষিণ এবং বারাসত হাসনাবাদ শাখায় রবিবার রাত ১১ টা থেকে সোমবার সোমবার ভোর ৬ টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার কথা জানানো হয়েছিল। শিয়ালদহ লক্ষ্মীকান্তপুর, শিয়ালদহ বজবজ, শিয়ালদহ ক্যানিং, লক্ষ্মীকান্তপুর নামখানা, শিয়ালদহ ডায়মন্ড হারবার লোকাল বাতিল হয়েছিল। সোমবার একাধিক শিয়ালদহ ক্যানিং, লক্ষ্মীকান্তপুর নামখানা, শিয়ালদহ ডায়মন্ড হারবার, শিয়ালদহ বজবজ, শিয়ালদহ বারুইপুর, শিয়ালদহ বারাসত হাসনাবাদ লোকাল বাতিল করা হয়েছে। জানা যাচ্ছে, সাগরদ্বীপ এবং খেপুপাড়ার মধ্য দিয়ে বাংলাদেশ এবং তৎ সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল পার করবে ঘূর্ণিঝড়। মংলার কাছাকাছি ল্যান্ডফল করবে রিমাল। ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে ঘন্টায় ৭০-৮০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। তা মাঝে মাঝে ঘন্টায় ৯০ কিমিও ছুঁয়ে ফেলতে পারে। অন্যদিকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় হাওয়ার গতিবেগ থাকবে ১১০-১২০ কিমি, যা মাঝে মাঝে ১৩০ কিমিও হতে পারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026