খেলা

দুঃসংবাদ লখনউ শিবিরে, চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন ৭.৫ কোটি টাকার এই ক্রিকেটার

আইপিএলের মেগা আসর শুরু হতে অপেক্ষা মাত্র আর কয়েকটি প্রহারের। এরইমধ্যে দুঃসংবাদ পেল আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়েন্টস। কে এল রাহুলের দলের মহাবিপদটি আসলো মার্ক উডের নামে। আসন্ন আইপিএলের মেগা আসরে আইপিএলে খেলতে পারবেন না ইংলিশ ক্রিকেটার মার্ক উড। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, কনুইতে চোট লাগার কারণে বেশ কয়েক সপ্তাহ বোলিং করতে পারবেন না তিনি। তবে চোট সারিয়ে উঠতে ঠিক কত সময় লাগবে সে বিষয়ে স্পষ্ট করেনি ক্রিকেট ইংল্যান্ড।

আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে ইংল্যান্ড ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যস্ত রয়েছে। সেখানে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে ইংলিশ দল। আর সেখানেই হাতের কনুইতে চোট পেয়েছেন মার্ক উড। সিরিজের প্রথম ম্যাচে খেলতে নেমে মাত্র ১৭ ওভার বোলিং করে মাঠ ত্যাগ করতে হয় তাকে। এর পরেই ক্রিকেটমহলে উঠতে থাকে জোর জল্পনা। আইপিএলের মেগা আসরে আদৌ খেলতে পারবেন মার্ক উড? অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ইংলিশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এবারের আইপিএলের মেগা আসরে খেলবেন না সে দেশের বিধ্বংসী এই পেসার।

২০২২ আইপিএলের মেগা নিলাম থেকে ৭.৫ কোটি টাকা মূল্যের মার্ক উডকে কিনেছিল লখনউ সুপার জয়েন্টস। আইপিএল থেকে তার বেরিয়ে যাওয়ার বিকল্প হিসেবে এখনো কোন ক্রিকেটারের নাম ঘোষণা করেনি কে এল রাহুলের নতুন দল। তবে ইংলিশ বিধ্বংসী এই ক্রিকেটারকে হারিয়ে নিঃসন্দেহে দলের ভারসাম্য হারালো বলে মনে করছেন সঞ্জীব গোয়েঙ্কা। আগামী ২৬ মার্চ কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচের মাধ্যমে শুরু হবে আইপিএলের মহড়া। যার জন্য ইতিমধ্যে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি মাঠে নেমে ঘাম ঝরানো শুরু করেছে। আইপিএলের পঞ্চদশ তম আসরে কে তুলবে সেরার শিরোপা? এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত এখন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026