ভাইরাল & ভিডিও

হবু বরের সামনে বউকে সিঁদুর পরালো প্রাক্তন প্রেমিক, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল আত্মীয়রা, ভাইরাল ভিডিও

প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার ভিডিও ভাইরাল হচ্ছে। তার মধ্যে বেশিরভাগটাই বিনোদন নির্ভর। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এমন অনেক ভিডিও ভাইরাল হতে দেখি যা সচরাচর আমরা আমাদের চারপাশে দেখতে পাই না। সম্প্রতি উত্তরপ্রদেশের এক বিয়েবাড়ির একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেটনাগরিকদের মধ্যে, যা দেখে রীতিমতো চমকে উঠেছেন নেটিজেনদের একাংশ।

বিয়ের আসরে ঢুকে হবু বরের সামনে তার বউকে সিঁদুর পরিয়ে দিলো তারই প্রাক্তন প্রেমিক, হতবম্ভ হয়ে দেখল সকলে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে পাড়া-প্রতিবেশি ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের সমস্ত নিয়মকানুন পালন করছেন হবু বর-বউ। আর তার মাঝেই ঘটলো এই অদ্ভুত ঘটনা। উত্তরপ্রদেশের গোরখপুরের ঘটনা এটি। সম্প্রতি বিবেক পান্ডে নামের এক ব্যক্তি এই ভিডিও শেয়ার করেছেন নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে। এই ভিডিও শেয়ার হওয়ার পর থেকেই রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সমস্ত নেটনাগরিকদের মধ্যে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, বিয়ের আসরে সকলের উপস্থিতিতে এক যুবক সোজা উঠে আসে বিয়ের মঞ্চে। এরপরেই সে হবু বউয়ের সামনে দাঁড়িয়ে তার হাতে থাকা প্লাস্টিকের মধ্য থেকে সিঁদুর বার করে পরিয়ে দেয় তার প্রাক্তন প্রেমিকার সিঁথিতে। কারোর কিছু বোঝার আগেই এমন ঘটনা ঘটিয়েছেন এই যুবক। পরে বিয়ের আসরেই মেয়েটির বাড়ির লোক যুবকটিকে মারধর শুরু করেন। আর এমন দৃশ্য চোখের সামনে ঘটতে দেখে ঐ বিয়েবাড়িতে উপস্থিত কোন এক ব্যক্তি তা ক্যামেরাবন্দি করে শেয়ার করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। শেয়ার হওয়ার পর থেকেই তা রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে গোটা নেটদুনিয়ায়। এমনকি মিম ভিডিও হিসেবে শেয়ার হওয়াও শুরু হয়ে গিয়েছে এটি।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই নানাজন নানা মত রেখেছেন ভিডিওটি দেখে। কারোর মতে, তাদের দুজনের মধ্যে যদি সত্যিই কোনো ভালো সম্পর্ক থাকত তাহলে এমন ঘটনা কখনোই ঘটতো না। কারোর কারোর মত, উত্তরপ্রদেশের মতো জায়গায় এমন ঘটনা ঘটেছে, তাতে অবাক হওয়ার কিছু নেই। ইউপিতে সবই সম্ভব। এমন নানা মন্তব্য পোষণ করেছেন বিভিন্ন নেটিজেন। তবে এই ঘটনার পর শেষ পর্যন্ত মেয়েটির কার সাথে বিয়ে হয়েছিল! কিংবা আদৌ বিয়ে হয়েছিল কিনা! সেই সম্পর্কে কোন তথ্য মেলেনি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026