শ্রেয়া চ্যাটার্জি – গোটা বিশ্ব যেন ঘুমিয়ে রয়েছে। করোনা ভাইরাসের দাপটে আমরা প্রত্যেকে গৃহবন্দি। কাজকর্ম কার্যত বন্ধ, কিন্তু প্রকৃতি তার কাজ ঠিকই করে চলেছে। কয়েকদিন আগেই গোটা বিশ্ব আকাশে গোলাপি চাঁদ দেখে মুগ্ধ হয়েছিল। এবারে আরও চমক দিতে ঘটতে চলেছে আরও একটি জাগতিক ঘটনা।
১৪, ১৫, ১৬ ই এপ্রিল একইসঙ্গে বৃহস্পতি, মঙ্গল, শনি ও চাঁদকে দেখা যাবে। তবে নাসা জানিয়েছে, এই তিনটি গ্রহকে আবার একসঙ্গে দেখা যাবে ২০২২ সালে। কিন্তু তখন হয়তো এত ঝকঝকে রাতের আকাশ থাকবে না। করোনা ভাইরাস আমাদের থেকে কেড়ে নিয়েছে অনেক তাজা প্রাণ, কিন্তু যা দিয়েছে তার মধ্যে একটি অন্যতম হলো দূষণের মাত্রা হু হু করে কমে গেছে। যে কারনে ঝকঝকে রাতের আকাশ দেখা যায়।
পরপর তিনদিন পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের সঙ্গে দেখা যাবে বৃহস্পতি, মঙ্গল ও শনি কে। তবে খালি চোখে যদি দেখতে অসুবিধা হয় তাহলে কোন স্টারগেজিং অ্যাপের দ্বারা আপনি সহজেই এগুলি দেখতে পাবেন। তবে, এখন শুধু সময়ের অপেক্ষা।
লকডাউনে গৃহবন্দি অবস্থায় থাকতে থাকতে আমাদের প্রত্যেকেরই কমবেশি মন খারাপ হচ্ছে। তাই বুঝি প্রকৃতিই এমন ব্যবস্থা করে চলেছে। প্রিয় ছাদের কোনটায় কিংবা ব্যালকনি অথবা উঠান থেকে দাঁড়িয়ে আপনি তারিয়ে তারিয়ে উপভোগ করতেই পারেন এই মহাজাগতিক ঘটনা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…