নিউজিল্যান্ডের ব্যাটসম্যান মার্টিন গুপ্তিল রবিবার অকল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে লাইভ টিভিতে ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালের সাথে হিন্দিতে মজা করেন। চলতি পাঁচ ম্যাচের সিরিজে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর দুই ম্যাচে জয় পায় ভারত। দ্বিতীয় ম্যাচে ভারত নিউজিল্যান্ডকে সাত উইকেটে পরাজিত করেছে।
ম্যাচ শেষের পর সম্প্রচারকারী টিভি চ্যানেলের অ্যাঙ্কর লাইভে অনুষ্ঠান করছিলেন এবং একটু দূরে মার্টিন গুপ্তিল ও ভারতীয় ওপেনার রোহিত শর্মা কথোপকথন করছিলেন। সেই সময় চাহাল লাইভ অনুষ্ঠানের মাইক্রোফোন হাতে করে নিয়ে দুজনের কাছে গিয়ে তাদের অভ্যর্থনা জানিয়ে জিজ্ঞাসা করেন “কি হচ্ছে?” গুপ্তিল মজা করে জবাব দেন, “কেয়া হ্যা জি *?” এটা শুনে রোহিত তার হাসি নিয়ন্ত্রণ করতে না পেরে প্রায় মাটিতে লুটিয়ে পড়েন।
আরও পড়ুন : মহেন্দ্র সিংহ ধোনি অবসর নিলে তা ভারতীয় ক্রিকেটের ক্ষতি
এদিকে পুরো ঘটনাটি সরাসরি ক্যামেরায় ধরা পড়ায় বিব্রত অবস্থায় পড়ে যান চাহাল। গুপ্তিলও বুঝতে পারেনি যে তিনি টিভিতে লাইভ অনুষ্ঠানে মজা করে গালাগালি দিয়ে ফেলেছেন। তাই তিনিও অপ্রস্তুত হয়ে পড়েন। ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…