নিউজ

গান্ধী প্রয়াণ দিবসে নীরবতা পালনে শোকস্তব্ধ থাকবে গোটা দেশ, নির্দেশিকা জারি কেন্দ্রের

নয়াদিল্লি: প্রতিবছরই এ দেশে মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) মৃত্যুর দিনটি  শহিদ দিবস হিসাবে পালন করা হয়। এ বছর ৩০ জানুয়ারি (January) নিয়ে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশআসিত অঞ্চলগুলির কাছে নির্দেশিকা পাঠাল কেন্দ্রীয় সরকার (Central Govt)। যেখানে শহিদ দিবসে স্বাধীনতা সংগ্রামে বলিদান দেওয়া মহান বিপ্নবীদের সম্মানে দু’মিনিট নীরবতা পালনের নির্দেশিকা জারি করা হয়েছে। ২০২০ সালেও রাজ্যগুলিকে একই নির্দেশ পাঠিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক।

শহিদ দিবস নিয়ে কেন্দ্রের জারি করা নতুন এই নির্দেশিকায় বলা হয়েছে, শহিদ স্মরণে ৩০ জানুয়ারি দেশজুড়ে ২ মিনিট নীরবতা পালন করতে হবে। নির্দেশিকা অনুযায়ী  সকাল ১০টা ৫৯ মিনিটে সেদিন সাইরেন বাজানো হবে স্থানীয় কোনও জায়গা থেকে। আর সেই অনুযায়ী চলবে নীরবতা পালন। এরপর ২ মিনিট সম্পন্ন হলে ফের বাজবে সাইরেন। সঙ্কেত পাওয়ার পরেই সবাইকে উঠে দাঁড়াতে হবে। স্বাধীনতার লড়াইয়ে প্রাণ বিসর্জন দেওয়া ব্যক্তিদের স্মরণে এই নির্দেশিকা কেন্দ্রের তরফে। যেখানে সাইরেন বাজবে না, সেখানে সেনার তরফে তোপধ্বনি দেওয়া হবে। দেশের যে সমস্ত জায়গায় সিগন্যাল সিস্টেমের সমস্যা রয়েছে, সেখানে উপযুক্ত বার্তা পৌঁছে দেওয়া হবে। এমনই নির্দেশ এসেছে কেন্দ্রের তরফে। উল্লেখ্য সেদিনই আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহের বঙ্গসফরে আসার কথা।

১৯৪৮ সালে দিল্লীর বিড়লা ভবনে বিকেলের প্রার্থনা সভায় মোহনদাস করম চাঁদ গান্ধীকে গুলি করে হত্যা করা হয়েছিল। এরপর থেকেই  এই দিনটিতে প্রতিবছর ৩০ জানুয়ারি দেশে শহিদ দিবস পালিত হয়ে আসছে। ৩০ জানুয়ারির মহত্মা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এবার থেকে ৩০ জানুয়ারি স্বাধীনতার জন্য বলিদান দেওয়া বিপ্লবীদের স্মরণ করা হবে।  এদিকে গত মঙ্গলবারই কেন্দ্রীয়  সরকার নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী উপলক্ষ্যে গোটা দেশে প্রতি বছর ২৩ জানুয়ারি ‘পরাক্রম দিবস” পালন করার সিদ্ধান্ত নিয়েছে ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026