মাত্র ৫২ হাজার টাকায় বাড়ি নিয়ে যান Alto CNG গাড়ি, জানুন বিস্তারিত

ভারতের বাজারে বাজেট মূল্যের গাড়ির কথা বললেই, প্রথমেই মারুতি সুজুকি কোম্পানির Alto এর নাম সামনে আসে। Alto 800 কোম্পানির সবচেয়ে সাশ্রয়ী ও জনপ্রিয় একটি গাড়ি। এই গাড়ির মূল ইউএসপি হল এর মাইলেজ। মোটামুটি যারা একটি বাজেট মূল্যের মধ্যে গাড়ি কিনতে চান তাঁদের কাছে বেস্ট অপশন এই মারুতি Alto 800 গাড়িটি। আজকের এই প্রতিবেদনে গাড়ির দাম, মাইলেজ, ইএমআই স্কিম ও গাড়ির স্পেসিফিকেশন সম্বন্ধে সবিস্তারে জেনে নিন।

মারুতি Alto 800 একটি ৫ সিটার হ্যাচবাক গাড়ি। এই গাড়িতে একটি ৭৯৬ সিসির ইঞ্জিন আছে যা ৪৭.৩৩ bhp শক্তি উৎপন্ন করতে পারে। এই গাড়িতে বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে। তার মধ্যে অন্যতম হল ড্রাইভার সাইড এয়ারব্যাগ, রিভার্স পার্কিং সেন্সর, স্পিড এলার্ট সিস্টেম, চালকের সিটবেল্ট রিমাইন্ডার এবিএস ব্রেকিং ইত্যাদি রয়েছে। এই বৈশিষ্ট্যগুলি রয়েছে Alto LXi S সিএনজি ভ্যারিয়েন্ট এর। এছাড়া এই গাড়ির অন্য ভ্যারিয়েন্ট LXi (O) ও LXi এ ফ্রন্ট প্যাসেঞ্জার এয়ারব্যাগ রয়েছে।

এরপর আসা যাক আসল কথায়। জনপ্রিয় Alto LXi S সিএনজি ভ্যারিয়েন্ট গাড়িটির এক্স শোরুম মূল্য ৪.৮৯ লাখ টাকা। আপনি এই গাড়িটি মাত্র ৫২ হাজার টাকার ডাউনপেমেন্ট করে বাড়ি নিয়ে আসতে পারেন। এই গাড়ির ইএমআই স্কিম আপনাকে চমকে দেবে। অনলাইন ইএমআই ক্যালকুলেটর অনুযায়ী, ৫ বছরের জন্য এই গাড়িতে ৮ শতাংশ সুদ দিতে হবে। হিসাব অনুযায়ী প্রতি মাসে আপনার খরচ হবে মাত্র ৯৮৫৪ টাকা। জানিয়ে রাখা ভাল, ইএমআই স্কিমের জন্য ৫ বছরে আপনাকে মোট ১ লাখ ৫২ হাজার টাকা অতিরিক্ত দিতে হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026