Maruti Suzuki লঞ্চ করতে চলেছে Alto EV, হাতের নাগালে হবে দাম

ভারতে যে সমস্ত কোম্পানির গাড়ি বেশি বিক্রি হয় তাদের মধ্যে সবথেকে জনপ্রিয় হলো মারুতি সুজুকি। আর বাজেট মূল্যের গাড়ির কথা এলে এই কোম্পানির সবচেয়ে বিক্রি হওয়া গাড়ির নাম হল Alto। এই গাড়ির ফ্যানবেস বিশাল ভারতের মার্কেটে। আর সেই কথা মাথায় রেখেই এই ইলেকট্রিক যুগে মারুতি সুজুকি লঞ্চ করতে চলেছে তাদের ধামাকাদর Alto EV গাড়ি। আপনি শুনলে অবাক হবেন যে Alto গাড়ির ৪৫ লাখ এর বেশি ইউনিট বিক্রি করেছে কোম্পানি। তাই Alto EV লঞ্চ হলে তা ভারতীয় মার্কেটে যে ব্যাপক সাড়া ফেলবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই।

মারুতি সুজুকি কোম্পানি এই গাড়ি প্রসঙ্গে কোনো অফিসিয়াল বিবৃতি না দিলেও সূত্র মারফত জানা গিয়েছে যে বাজেট মূল্যের ইলেকট্রিক গাড়ির বাজার দখল করতে লঞ্চ হতে চলেছে Alto ইলেকট্রিক ভ্যারিয়েন্ট। এটি সরাসরি প্রতিযোগিতা করবে Tata Nexon EV গাড়ির সাথে। কি থাকবে এই Alto EV গাড়ির স্পেসিফিকেশন? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

গোপন সূত্রে জানা যাচ্ছে যে Alto EV গাড়িতে ৩০ Kwh এর লিথিয়াম ব্যাটারী থাকবে যা পুরো চার্জ হতে ৫-৭ ঘণ্টা সময় নেবে। তবে ফাস্ট চার্জার দিয়ে এই গাড়ি মাত্র ১ ঘণ্টায় ৮০% চার্জ হয়ে যাবে। এতে থাকবে একাধিক অত্যাধুনিক প্রযুক্তি। এতে ডুয়াল টোন ড্যাশবোর্ড, টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট ডিভাইস, পার্কিং সেন্সর, রিয়ার পার্কিং ক্যামেরা, অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট, ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল, রিয়ার সিট বেল্ট, সিট বেল্ট অ্যালার্ট, এলইডি হেডলাইট এবং টেইল লাইট, নেভিগেশন, ব্লুটুথ, ওয়্যারলেস এর মতো অনেক বৈশিষ্ট্য থাকবে। আশা করা যাচ্ছে এই গাড়ি ৬ লাখ বা ৭ লাখ টাকার কম দামে লঞ্চ হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026