ভারতের সবথেকে সস্তা সেভেন সিটার গাড়ি, ২০ কিলোমিটার রেঞ্জের সাথে রয়েছে আরও বিভিন্ন ফিচার

এই মুহূর্তে ভারতে যে সমস্ত সেভেন সিটার গাড়ি জনপ্রিয় তাদের মধ্যে অন্যতম হলো মারুতি সুজুকি ইকো। এই গাড়িটি এমপিবি সেগমেন্টের সবথেকে জনপ্রিয় সেভেন সিটার গাড়ি। কম বাজেটের মধ্যে যারা ভালো গাড়ি কিনতে চান তাদের জন্য এই গাড়িটি তৈরি করেছে মারুতি সুজুকি। এই গাড়িটি একটি দমদার ইঞ্জিনের সঙ্গে দুরন্ত মাইলেজ উপলব্ধ করে। এই গাড়িতে নানান ধরনের আধুনিক ফিচার অফার করা হয়। কোম্পানি দারুন কিছু আধুনিক টেকনোলজিও নিয়ে আসে এই গাড়ির সাথে। ঘরোয়া গাড়ি হবার পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও এই গাড়িটি ব্যবহার করা যেতে পারে। যদি আপনিও এই অত্যন্ত জনপ্রিয় সেভেন সিটের গাড়িটি কিনতে চান, তাহলে জেনে নিন এই গাড়িটির স্পেসিফিকেশন এবং দাম।

মারুতি সুজুকি ইকো ভারতের সবথেকে সস্তা সেভেন সিটার গাড়ি। ভারতীয় মার্কেটে চারটি ভেরিয়েন্টে উপলব্ধ এই গাড়িটি। ভেরিয়েন্টের ব্যাপারে বলতে গেলে এর মধ্যে প্রথমটি হল পাঁচ সিটার একটি গাড়ি, যেটি হল স্ট্যান্ডার্ড গাড়ি। দ্বিতীয়টি হল পাঁচ সিটার এসি গাড়ি, তৃতীয়টি হলো ৫ সিটার এসি সিএনজি গাড়ি, এবং চতুর্থটি হলো সেভেন সিটার স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট। কোম্পানির তরফ থেকে এই গাড়িতে ১.২ লিটারের ন্যাচারাল এসপিরেটেড পেট্রল ইঞ্জিন দেওয়া হয়েছে। এই গাড়িটি ৭৩ পিএস পাওয়ার জেনারেট করতে পারে এবং সর্বাধিক ৯৮ নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে। পাশাপাশি, এই গাড়ির সিএনজি ভেরিয়েন্ট এর সঙ্গে আপনারা ৮৫ নিউটন মিটারের সর্বাধিক টর্ক পেয়ে যাবেন।

এই ইঞ্জিনের সাথে কোম্পানি ফাইভ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন প্রোভাইড করেছে। এই গাড়ির মাইলেজ এর ব্যাপারে বলতে গেলে পেট্রল ইঞ্জিনে ১৬.১১ কিলোমিটার প্রতি লিটারের মাইলেজ আপনারা পাবেন। অন্যদিকে সিএনজি মডেলে, প্রতি কিলোগ্রামে ২০.৮৮ কিলোমিটারের মাইলেজ দেওয়া হয়েছে। এর মাইলেজ ARAI সার্টিফিকেট প্রাপ্ত।

মারুতি সুজুকি ইকো গাড়িতে ম্যানুয়াল এসি, ফ্রন্ট সিট ডুয়াল এয়ার ব্যাগ, ফ্রন্ট সিট সিটবেলট রিমাইন্ডার, স্পিড অ্যালার্ট, রিয়ার পার্কিং সেন্সর সহ একাধিক ফিচার রয়েছে। ভারতীয় বাজারে ৪.৬৩ লক্ষ টাকার স্টার্টিং প্রাইসে এই গাড়িটি উপলব্ধ। অন্যদিকে এই গাড়িটির টপ ভেরিয়েন্টের দাম ৫.৯৪ লক্ষ টাকা রাখা হয়েছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026