ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ভারতের বাজারে লঞ্চ হল নতুন Maruti Suzuki Swift CNG, ৮ লাখ টাকায় পেয়ে যাবেন এই গাড়ি

বহুল প্রত্যাশিত সুইফট সিএনজি আজ আনুষ্ঠানিকভাবে লঞ্চ করতে চলেছে মারুতি সুজুকি কোম্পানিটি। এই গাড়ির দাম হতে চলেছে ৮.১৯ লক্ষ টাকা। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন উন্নত জ্বালানি, উন্নত টর্ক এবং অন্যান্য বেশ কিছু বৈশিষ্ট্য। নতুন মারুতি সুজুকি সিএনজি এই সিএনজি গাড়ির বাজারের একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হতে চলেছে বলে খবর। Maruti suzuki লাইনআপে এই মুহূর্তে ১৪টি সিএনজি গাড়ি রয়েছে। মারুতি সুজুকি সুইফট সিএনজি চতুর্থ প্রজন্মের সুইফট পেট্রোল সংস্করণের সাথে চালু করা হয়েছিল। তবে পরে ২০২৪ সালের মে মাসে এই গাড়িকে নতুন করে চালু করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয় উন্নত জ্বালানি অর্থনীতির সাথে পরিবেশ বান্ধব গাড়িগুলির ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য, এই নতুন গাড়িটির বাজারে নিয়ে আসা হবে।

নতুন ইঞ্জিনের সাথে পাওয়ার এবং পারফরম্যান্স বুস্ট

এই গাড়িতে একটি ১.২ লিটারের জেড সিরিজের ডুয়াল ভিভিটি ইঞ্জিন আপনারা পেয়ে যাবেন । এই ইঞ্জিনটি আপনাকে ৬৯.৭৫ ps শক্তি প্রদান করবে এবং ১০১.৮ এনএম টর্ক প্রদান করবে। পুরানো সুইফট সিএনজি ইঞ্জিনের তুলনায় এটা অনেক বেশি পাওয়ারফুল হবে। নতুন সংস্করণ আরো ভালো দক্ষতার উপরে ফোকাস করে তৈরি করা হয়েছে। তবে এই নতুন গাড়ির ট্রান্সমিশন আগের মতই হবে। এই গাড়িতে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স থাকতে চলেছে।

মাইলেজ ও অন্যান্য বৈশিষ্ট্য

এই গাড়িটিতে আপনারা পেয়ে যাবেন ৩২ কিলোমিটার প্রতি কিলোগ্রামের মাইলেজ। এর আগের সিএনজি গাড়ির তুলনায় ৬ শতাংশ উন্নতি হয়েছে এই গাড়ির। এই নতুন সুইফট সিএনজি তিনটি ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন, VXi, VXi(O), ZXi.। এই গাড়ির দাম শুরু হচ্ছে ৮.১৯ লক্ষ টাকা থেকে। সুইফটের অন্যান্য গাড়ির তুলনায় ৯০ হাজার টাকা বেশি দাম থাকবে এই গাড়ির।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026