ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Maruti Suzuki Dzire 2024-এর প্রি বুকিং শুরু হয়েছে, জানুন গাড়িটির ব্যাপারে বিস্তারিত

দেশের সবথেকে বড় অটোমোবাইল নির্মাতা কোম্পানি মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড সোমবার জানিয়েছে, তারা তাদের জনপ্রিয় ডিজায়ার মডেলের চতুর্থ প্রজন্মের জন্য প্রি বুকিং শুরু করতে চলেছে খুব শীঘ্রই। একটি অফিসিয়াল বিবৃতির মাধ্যমে, মারুতি সুজুকি সরাসরি জানিয়ে দিয়েছে, এই নতুন ডিজাইয়ার গাড়িতে আপনারা প্রগতিশীল ডিজাইন, উন্নত বৈশিষ্ট্য এবং শক্তিশালী ইন্টিরিয়ার এবং ফিচার পেয়ে যাবেন। পাশাপাশি এই গাড়ির মূল্য অনেক কম হবে এবং কম্প্যাক্ট সেডান ক্যাটিগরিতে এটা হবে ২০২৪ সালের সবথেকে সস্তা গাড়ি।

মারুতি সুজুকি একটি অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে যে ৪র্থ জেনারেশন ডিজায়ারের জন্য প্রি-বুকিং ৪ নভেম্বর (সোমবার) থেকে শুরু হয়েছে। গ্রাহকরা ১১,০০০ টাকা দিয়ে এটি প্রি-বুক করতে পারেন। প্রি-বুকিংয়ের জন্য, গ্রাহকরা এই সরাসরি নিকটতম Maruti Suzuki Arena শোরুমে যেতে পারেন। মারুতি সুজুকির ফ্ল্যাগশিপ মডেল ডিজায়ার দীর্ঘদিন ধরে ভারতীয় বাজারে কোম্পানির অন্যতম বেস্টসেলার পণ্য। এর চতুর্থ প্রজন্মের লঞ্চ কোম্পানির গ্রাহকদের আত্মবিশ্বাস এবং শৈলীর উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাবে।

প্রথম সংস্করণ ২০০৮ সালে চালু হয়েছিল

মারুতি সুজুকি ইন্ডিয়ার বিপণন ও বিক্রয়ের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার পার্থ ব্যানার্জী বলেছেন যে ২০০৮ সাল থেকে ডিজায়ারের অসাধারণ যাত্রা এটিকে ভারতীয়দের প্রিয় সেডান বানিয়েছে। এটি দেশের ২৭ লাখেরও বেশি গ্রাহকের আস্থা অর্জন করেছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026