ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Maruti Suzuki: মারুতি সুজুকির এই গাড়িগুলির উপরে পাচ্ছেন ৬০ হাজার টাকা দারুন ডিসকাউন্ট, অফার শুধুমাত্র আগস্ট মাস পর্যন্তই

দেশের সবথেকে বড় গাড়ি নির্মাতা সংস্থা maruti suzuki এমনিতেই ভারতের মানুষের কাছে খুবই প্রিয়। আগস্ট মাসে এই কোম্পানিটি বিভিন্ন গাড়ির উপরে ব্যাপক ডিসকাউন্ট অফার জারি করেছিল। এই অফার আপনারা মারুতি সুজুকি কোম্পানির কয়েকটি স্পেশাল গাড়ির ক্ষেত্রেই পাচ্ছিলেন। এরমধ্যে বেশ কিছু ক্যাশ বোনাস এবং তার সাথেই রয়েছে কিছু এক্সচেঞ্জ বোনাস অপশন। তাহলে চলুন জেনে নেওয়া যাক আগস্ট মাসে, এই সমস্ত গাড়ির উপরে কি রকম ডিসকাউন্ট অফার দেওয়া হয়েছে।

১. Maruti WagonR

এই গাড়ির উপরে এই মুহূর্তে ৫৪ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে মারুতি সুজুকি কোম্পানি। LXI ও VXI সিএনজি মডেলের উপরে ৩০ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট দেওয়া হয়েছে। এক্সচেঞ্জ করার জন্য ২০ হাজার টাকা সর্বাধিক ডিস্কাউন্ট আপনি পাচ্ছেন। অন্যান্য সব ম্যানুয়াল এবং AMT ভেরিয়েন্টের উপরে ২৫,০০০ টাকার অফার পাচ্ছেন আপনি।

২. Maruti S presso

এই গাড়ির উপরেও ৫৪ হাজার টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এই ডিসকাউন্ট ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে LXI Plus ও VXI এবং সিএনজি মডেলের উপরে দেওয়া হচ্ছে। অটোমেটিক ভেরিয়েন্ট এর উপরে ৩০০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

৩. Maruti Celerio

এই গাড়ির উপরে এই মুহূর্তে ৫৫ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে মারুতি সুজুকি। এই গাড়ির ম্যানুয়াল ভেরিয়েন্টের উপরে এই ডিসকাউন্ট দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে বেস ভেরিয়েট এবং অটোমেটিক ভেরিয়েন্ট এর উপরে রয়েছে ৩০ হাজার টাকা ডিস্কাউন্ট।

৪. Maruti Swift

এই গাড়িতে আপনারা পাচ্ছেন ৬০ হাজার টাকা ডিসকাউন্ট। ম্যানুয়াল ট্রান্সমিশন অপশন এর ক্ষেত্রে আপনারা এই ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। কিন্তু, Lxi ভেরিয়েন্টের উপরে ১৫ হাজার টাকা এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে।

৫. Maruti Eeco

আগস্ট মাসে এই গাড়িতে আপনারা পাচ্ছেন ২৯ হাজার টাকা ডিসকাউন্ট। এছাড়াও সিএনজি ভেরিয়েন্ট এর উপরে ১০ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026